বিশ্ব

কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাশে তুরস্ক, ক্ষুব্ধ ভারত

  • 12:51 am - May 19, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ভারতীয়দের অন্যতম পছন্দের পর্যটন গন্তব্য তুরস্ক। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে— কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন জানানোয় তুরস্কের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি ইতোমধ্যেই তুরস্কের একাধিক ব্যবসা ও একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে চলমান সহযোগিতা স্থগিত করেছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কে ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে ভারতীয়রা। এছাড়া বিষয়টি এখন এক গুরুতর কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে। তুরস্কভিত্তিক গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি সেলেবির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে ভারত। এর ফলে দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সেলেবি।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী তার মতামত প্রকাশ করে এক্সে লেখেন, “জাতীয় স্বার্থ রক্ষায় সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।”

তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্নের প্রভাব পড়েছে শিক্ষা খাতেও। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও জামিয়া মিলিয়া ইসলামিয়াসহ ভারতের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ কার্যক্রম স্থগিত করেছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে তুর্কি ড্রোন ব্যবহার করেছে। এ তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ আরও বেড়ে যায়।

মন্ত্রী রাজীব চন্দ্রশেখরসহ অনেক রাজনীতিবিদ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, যেন কেউ ‘ভারতের শত্রুদের সাহায্যকারী দেশে কষ্টার্জিত অর্থ ব্যয় না করেন’।

মেইক মাই ট্রিপের তথ্য অনুযায়ী, তুরস্ক ও আজারবাইজানগামী বুকিং ৬০ শতাংশ কমেছে, আর বাতিলের হার বেড়েছে ২৫০ শতাংশ। এমনকি নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় অনেক ভ্রমণ সংস্থা এসব গন্তব্য বাদ দিতে শুরু করেছে।

ভারতীয় পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে তুরস্ক ভ্রমণকারী ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল তিন লাখ ৩০ হাজার জনের বেশি, যা দেশটির মোট বিদেশি পর্যটকের এক শতাংশেরও কম। তবে আজারবাইজানে ভারতীয় পর্যটক ছিল প্রায় নয় শতাংশ, ফলে দেশটির জন্য প্রভাব আরও বেশি হতে পারে।

 

এই শাখার আরও খবর

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন সীমান্ত বৈঠককে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ…

ভারতের এআই বিপ্লবে ৩০ বিলিয়ন ডলারের বাজি, বাংলাদেশি বংশোদ্ভূত বিলিয়নিয়ার রবিন খুদার নতুন মহাপরিকল্পনা

মেলবোর্ন,  ৯ জুন- ভারতের দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা…

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

মেলবোর্ন,  ৯ জুন- দক্ষিণ লেবাননে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৯ জুন) দিনের বিভিন্ন সময়ে পরিচালিত এসব হামলায় কয়েকজন নিহত এবং…

রাশিয়ার চাপ সত্ত্বেও আর্মেনিয়ার নির্বাচনে পশ্চিমাপন্থীদের জয়

মেলবোর্ন,  ৯ জুন- রাশিয়ার রাজনৈতিক চাপ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও আর্মেনিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান-এর নেতৃত্বাধীন মধ্যপন্থী দল সিভিল…

তৃণমূলের চাওয়া: পতন থেকে উত্তরণের ১৪ দফা রোডম্যাপ

মেলবোর্ন,  ৯ জুন-   ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত—বাংলাদেশ আওয়ামী লীগ টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এই ১৫ বছরে দেশের চেহারা বদলেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী…

হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের

মেলবোর্ন,  ৯ জুন- মধ্যপ্রাচ্যে কয়েকদিনের তীব্র সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর সংঘাত সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। উভয় দেশের এই ঘোষণাকে অঞ্চলজুড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au