বাংলাদেশ

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ জড়ালো জুলাই আহতরা

  • 11:54 pm - May 28, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জুলাই আহতরা। ছবি: বার্তা২৪

স্টাফ করেসপন্ডেন্ট

মেলবোর্ন, ২৮ মে— বাংলাদেশের রাজধানী ঢাকায় শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাল্টাপাল্টি হামলার ঘটনার পরে এবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ জড়ালো জুলাই আন্দোলনে আহতরা।

বুধবার দুপুরে আড়াইটার দিকে হাসপাতালে অবস্থান নেওয়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

এ সময় কয়েকজনকে পুলিশের ওপর হামলা করতে দেখা যায়।

জুলাই আহতদের অভিযোগ, পুলিশ তাদের ওপর হামলা করেছে। তাই তারা প্রতিরোধ করেছেন।

এ দিকে হাসপাতালের ভেতরে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় তাদের।

এদিন বেলা ১১টার দিকে হাসপাতালটির চিকিৎসক-নার্সদের কর্মবিরতি চলাকালীন জুলাই আহতদের একটি দল পরিচালকের কক্ষে প্রবেশ করে ভাঙচুর চালায়।

চিকিৎসক-নার্সদের অভিযোগ, জুলাই আন্দোলনে আহতদের একটি অংশ সকাল থেকেই হাসপাতালের ভেতর উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। একপর্যায়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে এসে চিকিৎসক ও নার্সদের ওপর হামলা চালিয়েছে।

এমনকি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরও মারধর করেছে তারা। হামলাকারীরা চাপাতি ও রড নিয়ে হাসপাতালের মূল ফটক বন্ধ করে চিকিৎসকদের মারধর করে। অনেকে আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।

চক্ষু হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হাসপাতালে থাকা জুলাই আহতদের দুটি পক্ষ আছে। একটা যারা বিষ খেয়েছে, অপরটি যারা খায়নি। বিষ খাওয়া আহতরা হাসপাতালে ফেরার পর তাদের মধ্যে ঝামেলা হয়। একপর্যায়ে তারা পরিচালক স্যারকে তার রুমে অবরুদ্ধ করে। কয়েকজন কেরোসিন দিয়ে আগুন লাগানোরও চেষ্টা করে। পরে আহতদের একটা পক্ষ ও হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে।’

ঘটনার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার দাবিতে কর্মবিরতির সিদ্ধান্ত নেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলতে পারে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au