খেলা

উড়ন্ত হামজার দুর্দান্ত সূচনা

  • 4:40 am - June 05, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

মেলবোর্ন ৫ জুন

দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে নেমেই নিজের জাত চেনালেন হামজা চৌধুরী, দুর্দান্ত হেডে ভুটানের জালে বল পাঠালেন লেস্টারের এই তারকা।
ঢাকায় দর্শকদের তুমুল উত্তেজনায় টুইটম্বর স্টেডিয়ামের সবাই যখন ফুটবলের নতুন উন্মাদনায় মত্ত ঠিক তখনই দর্শকদের মন ভরিয়ে দিলেন দেশের নতুন নায়ক হামজা চৌধুরী। দেশের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন দেশের মাটিতে, আর প্রথম ম্যাচেই করলেন এক অসাধারণ গোল।

খেলা শুরুর মাত্র ছয় মিনিটেই বাংলাদেশ পায় কর্নার। কর্নারের বল হাতে নিয়েছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, যিনি বরাবরই নিখুঁত ডেলিভারির জন্য পরিচিত। তার পাঠানো কর্নার থেকে ভেসে আসা বলের দিকে মাথা বাড়িয়ে নিখুঁত টাইমিংয়ে হেড করলেন হামজা। বল সোজা গিয়ে জাল ছুঁয়ে ফেলল, আর গ্যালারিতে তখন উল্লাসে ফেটে পড়ল হাজারো সমর্থক।

এই গোলে শুধু ম্যাচে শুরুতেই শুধু বাংলাদেশে এগিয়ে গিয়েছিল তা নয় তার সাথে বরং এটা হয়ে রইল এক বিশেষ মুহূর্তও। কারণ এটা ছিল হামজার জাতীয় দলের হয়ে দ্বিতীয় ম্যাচ এবং তাতেই প্রথম গোলের দেখা পেলেন তিনি। বিদেশি মাটিতে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে, আর এইবার দেশের মাঠে গায়ে জড়ালেন লাল-সবুজের ভালবাসা।

দর্শকদের অনেকেই তাকে সরাসরি মাঠে খেলতে দেখার সুযোগ এবারই প্রথম পেয়েছেন। যারা লেস্টার সিটি বা ইংলিশ ফুটবল অনুসরণ করেন, তারা জানেন এই হামজার সামর্থ্য কতটা। মাঠে আজ তার শরীরী ভাষা, বল কন্ট্রোল, পাসিং এবং ডিফেন্সিভ কাভারেজে স্পষ্ট ছিল। বলতে গেলে হামজা তিনি বাংলাদেশ এসেছেন কিছু দিতে, শুধুই নিতে নয়।
প্রথম ম্যাচেই এমন গোল অনেকটাই আশার আলো দেখায় বাংলাদেশের ফুটবলে। একজন প্রবাসী হলেও হামজা প্রমাণ করে দিয়েছেন, হৃদয়ে তার জায়গাটা পুরোপুরি বাংলাদেশের। এই এক গোলের ভেতরেই যেন লুকিয়ে আছে এক আত্মবিশ্বাস, এক নতুন দিগন্তে যাত্রার বার্তা।

মাঠে বাংলাদেশের পারফরম্যান্স যেমনই হোক না কেন, এই গোলটা অনেক দিন ভোলা যাবে না। কারণ এতে মিশে আছে একটি নতুন যাত্রার গল্প, একটি নতুন আশার আলো যা কিনা শুধুমাত্র হামজা চৌধুরীর।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au