বিশ্ব

যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব ইরানের প্রত্যাখ্যান

  • 7:05 am - June 05, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ০৫ জুন— ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করার যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব আমাদের দেশের শতভাগ স্বার্থবিরোধী।”

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে কয়েক দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের মূল এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন খামেনি।

ওমানের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের আলোচনার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানকে নতুন প্রস্তাব দেওয়া হয়।

পাঁচ দফা আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মাঝে এখনও কয়েকটি গুরুতর অমীমাংসিত বিষয় রয়ে গেছে। এর মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা এবং তেহরানের মজুদকৃত উচ্চমাত্রার ইউরেনিয়াম বিদেশে পাঠাতে একেবারে অস্বীকৃতি জানানোর মতো বিষয়গুলো অন্যতম।

ইরানে রাষ্ট্রীয় যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রয়েছে খামেনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আলোচনার ইতি টানার কথা না বললেও ওয়াশিংটনের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘‘এই প্রস্তাব আমাদের জাতীয় আত্মবিশ্বাস ও ‘আমরাও পারি’ নীতির পরিপন্থী।”

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি, আর শত্রুরা এটাকেই লক্ষ্যবস্তু করছে।

“আমেরিকানদের প্রস্তাব আমাদের স্বার্থের সম্পূর্ণ-পরিপন্থী, ঔদ্ধত্যপূর্ণ ও অহংকারী। আমেরিকান নেতারা বারবার দাবি করেছে, আমাদের পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়। ইরান সমৃদ্ধকরণ করবে কি না, সেটা ঠিক করে দেওয়ার তারা কে?”

তেহরান বরাবরই বলে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তির দক্ষতা অর্জন করতে চায়। কিন্তু পশ্চিমা শক্তিগুলো বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়।

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে চূড়ান্ত চাপ প্রয়োগের কৌশলের নীতি গ্রহণ করেছেন। যার মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ও আলোচনায় সমাধান না হলে বোমা হামলার হুমকি।

ট্রাম্প প্রথম দফার শাসনামলে ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বাতিল করে ইরানের বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর জবাবে ইরান চুক্তির সীমা ছাড়িয়ে ব্যাপক হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে।

ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করা ইসরায়েল বলেছে, তারা তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে; যাতে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার লক্ষ্য অর্জন করতে না পারে। ইসরায়েলের এই হুমকির জবাবে পাল্টা হামলার অঙ্গীকার করেছে ইরান।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au