লিড নিউজ

এশিয়াজুড়ে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি, নতুন ধরন ছড়ানোর শঙ্কা

  • 7:45 am - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার
থাইল্যান্ডে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখন স্বাস্থ্যবিধি মেনে চলছে। দেশটিতে চলতি বছর করোনায় ৭০ জন মারা গেছেন। ছবি: ন্যাশন থাইল্যান্ড ডটকম

মেলবোর্ন, ১০ জুন— ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং এশিয়ার আরও কয়েকটি দেশে মে মাসের মাঝামাঝি সময় থেকে কোভিড সংক্রমণ বেড়েছে। এতে করোনাভাইরাসের আরও সংক্রামক নতুন ধরন ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ভারতে বর্তমানে ৫ হাজার ৭০০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন চারজন।

হাসপাতালে ভর্তির সংখ্যা কম হলেও জনগণকে সতর্ক থাকার, উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর এবং ভিড়ের জায়গায় মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

থাইল্যান্ডে জুন মাসের শুরু থেকেই শত শত কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দেশটিতে অন্তত একজন মারা গেছেন। দেশটি চলতি মাসের প্রথম দুই দিনেই ২৮ হাজার ৩০০ করোনা রোগী শনাক্ত করেছে, যার বেশিরভাগই ব্যাংককের মহানগর এলাকায়।

থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৭০ জন কোভিডে মারা গেছেন। দেশটিতে মৃত্যুর হার প্রতি এক লাখে শূন্য দশমিক ১০৬ জন। এতে বোঝা যায়, ভাইরাসটি আরও প্রাণঘাতী হয়ে উঠেনি।

ইন্দোনেশিয়া তার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার এবং করোনা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে। কারণ নতুন ও সহজে ছড়ায় এমন কিন্তু কম প্রাণঘাতী ধরনগুলোর কারণে সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো ওমিক্রনের উপধরন LF.7 এবং NB.1.8.1 নজরে রেখেছে, যেগুলো এশিয়ায় সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।

এই ধরনগুলো এখনো উদ্বেগজনক ধরন হিসেবে চিহ্নিত হয়নি, তবে এগুলোর কারণে সংক্রমণ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

NB.1.8.1 উপধরন এর আগে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে। এটি দুটি করোনাভাইরাস ধরনের সংমিশ্রণ থেকে তৈরি একটি রিকম্বিন্যান্ট ভাইরাস।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট লারা হেররো সন্দেহ করছেন NB.1.8.1 অন্যান্য ধরনের চেয়ে সহজে ছড়ায়।

ল্যাবরেটরিতে টিস্যুতে পরীক্ষায় দেখা গেছে, এই নতুন ধরনটি মানব কোষের রিসেপ্টরের সঙ্গে সবচেয়ে বেশি শক্তভাবে যুক্ত হতে পারে, যা কোষে প্রবেশ সহজ করে তোলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বর্তমান করোনা টিকা নতুন ধরনগুলোর কারণে সৃষ্ট তীব্র উপসর্গের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।

তবে ভারতে এখনও প্রায় ৫০ শতাংশ নতুন সংক্রমণ পুরনো JN.1 ধরন থেকেই হচ্ছে।

সংক্রমিত অধিকাংশ মানুষের ক্ষেত্রে উপসর্গগুলো মৃদু হয় এবং নিজের থেকেই বা সাধারণ ওষুধ যেমন কাশির সিরাপ, ব্যথানাশক ও নাক খোলার ওষুধ খেলে সেরে যায়।

তবে বয়স্ক ও আগে থেকেই অসুস্থ লোকজনকে উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে বলা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি কারও শ্বাসকষ্ট, চরম ক্লান্তি বা রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশের নিচে নেমে যায়, তাহলে অবিলম্বে চিকিৎসা নিতে হবে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au