খেলা

এখনই ফাইনাল খেলার চিন্তা করা বোকামি: শান্ত

  • 12:53 am - June 13, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার

মেলবোর্ন ১২ জুন

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যখন ঐতিহাসিক লর্ডসে ‘টেস্ট বিশ্বকাপ’ বা টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ব্যস্ত, তখন বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা সফরের। গলে ও কলম্বোতে দুই টেস্ট দিয়ে বাংলাদেশ ২০২৫-২৭ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে।

বাংলাদেশ কি কখনো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে? এরকম বড় মঞ্চে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস কিংবা মুমিনুলররা কি যেতে পারবেন? টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পা দেওয়ার আগে সেই প্রশ্নটাই গেল বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কোর্টে।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক এখনই অত বড় স্বপ্ন দেখছেন না বলেই জানালেন। নিজেদের সামর্থ্য এবং পারিপার্শ্বিক সব কিছু বিবেচনায় এনে অধিনায়ক মনে করছেন, ধীরে ধীরে এগোনোই ভালো।

তার ভাষ্য, ‘‘এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) তো অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনই চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়।

শেষ চক্রে বাংলাদেশ ১২ ম্যাচে মাত্র ৪টিতে জিতেছে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজ জিতেছিল। এছাড়া নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। এর আগের চক্রে সমান ম্যাচে মাত্র এক জয় এবং তারও আগের চক্রে সাত ম্যাচে কোনো জয় ছিল না বাংলাদেশের।

অধিনায়ক এই বাস্তবতাকেই সামনে এনে ছোট ছোট কদমে এগিয়ে যেতে চান, ‘‘ছোট ছোটভাবে যদি আমরা এগোতে পারি তাহলে খুব ভালো। কারণ, আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম, এর আগের সার্কেলে মাত্র একটা ম্যাচ জিতেছিলাম। গত সার্কেলে আমরা চারটি ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। টার্গেট থাকবে যে, এবার আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি। আমরা যদি এভাবে ছোট ছোট চিন্তা করে এগোতে পারি তাহলে কেন না? বাংলাদেশ দলও একদিন ফাইনাল খেলবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সামনের দুই বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে ভালো রেজাল্ট করছি আমরা।

উন্নতির জন্য ঘরের মাঠে জেতার বিকল্প নেই। শেষ চক্রে যে চারটি জয় ছিল, বাংলাদেশের তিনটিই দেশের বাইরে। নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হারিয়ে শুরু। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট জয় এবং সবশেষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জয়। অথচ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে। ভারতের মাটিতে গিয়ে হয়েছে নাস্তানাবুদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষেও দেশের মাটিতে হেরেছে।

ঘরের মাঠে জয়ের বিকল্প নেই জানিয়ে শান্ত বলেছেন, ‘‘আমার মনে হয় আমাদেরকে ঘরের মাঠে জিততে হবে। আমরা শেষ সার্কেলের ঘরের মাঠে খুবই বাজে ক্রিকেট খেলেছি। যদি ঘরের মাঠে জিততে পারতাম, তাহলে আমরা হয়তো আরও দুই-তিনটি ম্যাচ বেশি জিততে পারতাম। চিন্তা তো ওখানেই যে ঘরের মাঠে আমরা কিভাবে টেস্ট জিততে পারি। যখন ম্যাচ হবে তখন নির্দিষ্ট পরিকল্পনা করে খেলতে হবে। বাইরে ভালো হয়েছে—এই আত্মবিশ্বাসটা আমাদের কাজে দেবে। আমরা যদি এই বছর বাইরের মাটিতে রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে আরও ভালো রেজাল্ট হবে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au