বিশ্ব

আংশিকভাবে আকাশসীমা খুলল ইরান

ধীরে ধীরে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল

  • 9:02 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার খবর , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- ইরান আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে, দীর্ঘ সময় বন্ধ থাকার পর ধাপে ধাপে বিমান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে দেশটি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা থেকে ইরানের আকাশসীমা ও কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। এর ফলে আজ থেকেই সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত দেশের পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অন্যান্য রুট পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর নিরাপত্তাজনিত কারণে ইরান তাদের আকাশসীমা সম্পূর্ণভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেয়। প্রায় দেড় মাস পর আংশিকভাবে আকাশপথ খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড বাধ্যতামূলক

মেলবোর্ন, ২ আগস্ট: বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এ নীতির আওতায় নির্দিষ্ট আবেদনকারীদের মার্কিন ভিসা পাওয়ার…

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, প্রমাণ মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

মেলবোর্ন, ২ আগস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত রাকিবুল হোসেন (২৯) হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে…

গাজা থেকে সেনা প্রত্যাহারে কি প্রস্তুত নেতানিয়াহু?

মেলবোর্ন, ২ আগস্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন। তবে…

মরক্কো-মেলিলা সীমান্তে ফের সংঘর্ষ, স্পেনে প্রবেশের চেষ্টায় উত্তেজনা

মেলবোর্ন, ২ আগস্ট: স্পেন-শাসিত মেলিলা সীমান্তে প্রবেশের চেষ্টা ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (স্থানীয় সময়) শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত অতিক্রম করে স্পেনে প্রবেশের চেষ্টা…

বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২ আগস্ট: যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপের পরিকল্পনা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ…

পুলিশের গাড়িতে উগ্রবাদীদের হামলার আশঙ্কা, সতর্কতা জারি

মেলবোর্ন, ১ আগস্ট: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au