বিশ্ব

মরক্কো-মেলিলা সীমান্তে ফের সংঘর্ষ, স্পেনে প্রবেশের চেষ্টায় উত্তেজনা

  • 1:45 am - August 02, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
স্পেনে প্রবেশের চেষ্টায় হাজারো মানুষ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ আগস্ট: স্পেন-শাসিত মেলিলা সীমান্তে প্রবেশের চেষ্টা ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (স্থানীয় সময়) শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত অতিক্রম করে স্পেনে প্রবেশের চেষ্টা করলে মরক্কোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত ৫০ জনকে আটক করেছে মরক্কোর কর্তৃপক্ষ।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে সীমান্ত এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তি ও সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নেয়।

মরক্কোর সংবাদমাধ্যম হিবাপ্রেস জানিয়েছে, বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী একযোগে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি কয়েকজন অভিবাসনপ্রত্যাশীও আহত হন। পরে অভিযান চালিয়ে অন্তত ৫০ জনকে আটক করা হয়।

এদিকে, টানা গণহারে সীমান্ত অতিক্রমের চেষ্টার কারণে মরক্কোর বেনি আনসার শহর এবং স্পেন-শাসিত মেলিলার মধ্যকার বেনি আনসার সীমান্ত ক্রসিং টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে।

সীমান্ত বন্ধ থাকায় দুই অঞ্চলের মধ্যে যাত্রী চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিদেশ থেকে দেশে ফেরা মরক্কোর প্রবাসীরা দীর্ঘ সময় অপেক্ষা ও যাতায়াতের জটিলতায় ভোগান্তিতে পড়েছেন।

উল্লেখ্য, আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত স্পেন-শাসিত মেলিলা সীমান্তে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের গণহারে প্রবেশের চেষ্টা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার কারণে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

এই শাখার আরও খবর

গাজা থেকে সেনা প্রত্যাহারে কি প্রস্তুত নেতানিয়াহু?

মেলবোর্ন, ২ আগস্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন। তবে…

বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২ আগস্ট: যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপের পরিকল্পনা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ…

পুলিশের গাড়িতে উগ্রবাদীদের হামলার আশঙ্কা, সতর্কতা জারি

মেলবোর্ন, ১ আগস্ট: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি…

শ্বাসনালিতে খাবার আটকে ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু

মেলবোর্ন, ১ আগস্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাশতা করার সময় শ্বাসনালিতে…

সেউতা সংকটে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নতুন শঙ্কা

মেলবোর্ন,১ আগস্ট:  স্পেনের স্বায়ত্ত শাসিত ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ব্যাপক অনুপ্রবেশকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ২০৩০ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। স্পেন, পর্তুগাল ও…

চব্বিশের ৪ আগস্ট: এক থানায় ১৫ পুলিশ সদস্য নিহত, এরপর কী ঘটেছিল?

মেলবোর্ন, ১ আগস্ট:“ছোটভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে। আমি মনে হয় আর বাঁচবো না। সুযোগ নাই আমাদের বাঁচার। এটাই আমার শেষ কথা জীবনের।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au