নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন
মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…
মেলবোর্ন, ২৫ জুলাই: ফেসবুক ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিচয় যাচাইয়ের (ভেরিফিকেশন) নতুন সুবিধা চালু করেছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এই নতুন ফিচারের মাধ্যমে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন। তবে এ জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসন আনুষ্ঠানিক ভাবে নতুন এই ভেরিফিকেশন ব্যবস্থার ঘোষণা দেন। মেটা জানিয়েছে, নতুন ব্যাজের মূল উদ্দেশ্য হলো একটি ফেসবুক অ্যাকাউন্টের পেছনে প্রকৃত ব্যক্তি রয়েছেন কি না, তা নিশ্চিত করা।
নতুন ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিওটি ব্যবহারকারীর বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। পরিচয় যাচাই সফল হলে কয়েক মিনিটের মধ্যেই ভেরিফায়েড ব্যাজ যুক্ত হতে পারে। ভেরিফিকেশন পাওয়ার জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হতে হবে।
পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ভেরিফায়েড ব্যাজ প্রথমে ফেসবুকের প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ডেটিং সেবায় দেখা যাবে। পরে ধাপে ধাপে ফিডের পোস্টসহ প্ল্যাটফর্মের অন্যান্য অংশেও এটি প্রদর্শন করা হবে।
মেটা জানিয়েছে, বর্তমানে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারকরা বাস্তবসম্মত ছবি ও ভুয়া পরিচয়ে অসংখ্য নকল অ্যাকাউন্ট তৈরি করছে। এসব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রতারণা মূলক বার্তা ছড়িয়ে পড়ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা এ ধরনের জালিয়াতি কমাতে এবং প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতেই চালু করা হয়েছে।
মেটা স্পষ্ট করেছে, এই ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কনটেন্টকে বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য হিসেবে ঘোষণা করে না। এটি কেবল অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন এটি নিশ্চিত করবে। সব ব্যবহারকারীকে আগের মতোই ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। এ ছাড়া, এই সুবিধা মেটার পেইড ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন পরিষেবার বিকল্প নয়। এটি শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য চালু করা একটি সম্পূর্ণ বিনামূল্যের ব্যবস্থা।
প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হচ্ছে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।
মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…
মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…
মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।…
মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সব দাবি কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার পর দিল্লির ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তর…
মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার…
মেলবোর্ন, ২৫ জুলাই: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার। তবে সেই হতাশার মধ্যেই ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



