নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন
মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…
মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ সংগঠনটির উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, সরকারের পক্ষ থেকে তাদের প্রধান দাবিগুলো গ্রহণ করা হয়েছে। তাই আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সিজেপির দাবি অনুযায়ী, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলনকে ঘিরে দায়ের করা সব মামলা (এফআইআর) প্রত্যাহার করা হবে।
এ ছাড়া আন্দোলনে অংশ নেওয়া কোনো ব্যক্তি বা শিক্ষার্থীর বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলেও সরকার আশ্বাস দিয়েছে। পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির উত্থাপিত পাঁচ দফা প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সরকার ও সিজেপির মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো নতুন এফআইআর করা হবে না এবং বিদ্যমান মামলাগুলোও প্রত্যাহার করা হবে। সরকারের এই প্রতিশ্রুতিকে আন্দোলনের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতেও সরকারের ইতিবাচক অবস্থানের পর আন্দোলন চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয় সিজেপি।
তবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। সিজেপির নেতারা বলেছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হবে।
সুত্রঃ এক্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au