নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন
মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…
মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে অনেকে এই ঘটনাকে গণতন্ত্র, জবাবদিহি এবং তরুণদের ঐক্যের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।
গত ২৫ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগ পত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। গত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন। আন্দোলনের নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শুরু করলে আন্দোলন আরও জোরালো হয়।
পদত্যাগের খবর প্রকাশের পর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ইনস্টাগ্রামে সাংবাদিক ফে ডি’সুজার পোস্টে হাততালি, উদযাপন এবং লাল হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। গায়ক আরমান মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘যুবসমাজের শক্তি।’
আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়ে আসা অভিনেতা প্রকাশ রাজ লেখেন, ‘অভিনন্দন আমার প্রিয় ককরোচরা, প্রিয় সোনম ওয়াংচুক স্যার এবং তরুণদের পাশে দাঁড়ানো প্রত্যেককে। আপনারা দেখিয়ে দিয়েছেন, জনগণের ঐক্য বড় পরিবর্তন আনতে পারে।’
অভিনেতা বিজয় ভার্মা ইনস্টাগ্রামে জনপ্রিয় চলচ্চিত্র ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর একটি গানের লাইন উদ্ধৃত করে লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ… দুয়াওঁ মে ইয়াদ রাখনা।’ অভিনেত্রী তিলোত্তমা সোম বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতীক। তিনি ভারতের তরুণদের অভিনন্দন জানিয়ে লেখেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে আর অবমূল্যায়ন করা উচিত নয়। অভিনেতা ও নির্মাতা রাহুল রবীন্দ্রন বলেন, কারও চাকরি হারানো উদযাপনের বিষয় নয়। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যর্থতা বা অদক্ষতার জন্য জবাব দিহির আওতায় আসা প্রয়োজন। তিনি দেশে শিক্ষক সংকট, গ্রামীণ স্কুলের অবকাঠামোগত দুর্বলতা এবং প্রশ্নফাঁসের পুনরাবৃত্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
মুম্বাইয়ে আন্দোলনের সমর্থনে অংশ নেওয়া অভিনেতা মানভ কৌল লেখেন, ‘আমি তোমাদের ভালোবাসি, যুবসমাজ। এই দেশ এখন তোমাদের হাতে। অনেক অনেক অভিনন্দন। জয় হিন্দ।’ অভিনেতা ইশান খাট্টার ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখা একটি পোস্টার হাতে নিজের ছবি প্রকাশ করে লেখেন, ‘আজ ভারত জিতেছে। আজ গণতন্ত্র জিতেছে। আমি এই ভারতের জন্য গর্বিত।’ অভিনেত্রী আদিতি রাও হায়দারিও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে কেন্দ্র করে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন।
প্রায় এক মাস ধরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। গত ২০ জুলাই যন্তর মন্তর থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এর কয়েক দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নিট প্রশ্নফাঁস মামলার সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।
পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধর্মেন্দ্র প্রধান লেখেন, ভারতের যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের ভবিষ্যৎ, জাতীয় ঐক্য এবং চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে সুযোগ নিতে না পারে, এসব বিষয় বিবেচনায় রেখেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au