পুলিশের গাড়িতে উগ্রবাদীদের হামলার আশঙ্কা, সতর্কতা জারি
মেলবোর্ন, ১ আগস্ট: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি…
মেলবোর্ন, ২ আগস্ট: যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপের পরিকল্পনা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ প্রস্তাব কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থী, মার্কিন বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি খাতের নিয়োগ দাতাদের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, প্রশাসন অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচির সঙ্গে এই ফি যুক্ত করার বিষয়টি আলোচনা করছে।
ওপিটি কর্মসূচির আওতায় বিদেশি শিক্ষার্থীরা মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ছাত্র ভিসায় এক থেকে তিন বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান। প্রযুক্তি, প্রকৌশল, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থী আকর্ষণের ওপর নির্ভরশীল মার্কিন বিশ্ববিদ্যালয় গুলোর পাশাপাশি সিলিকন ভ্যালি ও ওয়াল স্ট্রিটের বিভিন্ন প্রতিষ্ঠানও চাপের মুখে পড়তে পারে। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্নাতকদের প্রযুক্তিগত ও উচ্চ দক্ষতার বিভিন্ন পদে নিয়োগ দিয়ে থাকে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৪ লাখ ১৯ হাজার বিদেশি নাগরিক ওপিটি কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসা আবেদনের জন্য বছরে ১ লাখ ডলার ফি আরোপের ঘোষণা দিয়েছিল। তবে গত সপ্তাহে একটি মার্কিন আপিল আদালত সেই সিদ্ধান্ত কার্যকর হওয়া সাময়িকভাবে স্থগিত রাখে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ওপিটি ফি আরোপের প্রস্তাবটি এখনও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আলোচনা পর্যায়ে রয়েছে। হোয়াইট হাউস এটি অনুমোদন করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া ফি শিক্ষার্থীরা দেবেন নাকি তাদের সম্ভাব্য নিয়োগ কর্তারা পরিশোধ করবেন, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। একই সঙ্গে বিদেশি মেধাবী শিক্ষার্থী আকর্ষণে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au