কেরানীগঞ্জে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং…
রাজশাহীর পবা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার রাজশাহী জেলার পবা উপজেলার কাটাখালী এলাকার সমসাদীপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আলিফ ট্রেডার্স বেকারিকে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করেই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। একই সঙ্গে বেকারিতে এসব খাদ্যপণ্য অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।
এ ছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার করা হচ্ছিল। পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ ভোক্তাদের জন্য প্রয়োজনীয় অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যও উল্লেখ করা ছিল না।
এসব অনিয়মের কারণে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান পরিচালনার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধ করা এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন, পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার এবং প্রয়োজনীয় তথ্য ছাড়া পণ্য বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au