বিনোদন

নিজ বাড়ি থেকে সহ-পরিচালকের পচাগলা লাশ উদ্ধার

  • 6:27 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- নিজ বাসা থেকে পচাগলা লাশ উদ্ধার করা হলো ইন্ডাস্ট্রিকে একাধিক হিট সিনেমা উপহার দেওয়া পরিচালকের। সপ্তাহের শুরুতে মুম্বাইয়ের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলিউডের আলোচিত নির্মাতা এমএম বেগের। তার বয়স হয়েছিল ৭০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালকের জনসংযোগ কর্মকর্তা হানি জাওয়েরি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ কর্মকর্তা জানিয়েছেন, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এমএম বেগ। চার-পাঁচদিন ধরে বাড়ি থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ তৈরি হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে পচাগলা লাশ দেখতে পান।

এরপর লাশ ময়নাতদন্তের জন্য গভীর রাতে কুপার হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার। আর বলিউড পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এমএম বেগ। জে ওম প্রকাশ, বিমল কুমার ও রাকেশ রোশানের মতো প্রতিষ্ঠিতদের সঙ্গে কাজের মাধ্যমে শুরু হয়েছিল। এ সময় কয়েকটি মূলধারার সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে ‘আদমি খিলোনা হ্যায়’, ‘জৈসি করনি ওয়াইস ভরনি’, ‘কর্জ চুকানা হ্যায়’, ‘কালা বাজার’ ও ‘কিশন কানহাইয়া’।

এমএম বেগ একজন নির্মাতা হিসেবে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘মাসুম গাওয়াহ’ পরিচালনা করেছেন। যদিও এটি অপ্রকাশিত রয়ে গেছে। আবার শিল্পা শিরোদকরের ‘ছোটি বাহু’ পরিচালনা করেছেন। তার মেয়ে শাহিন্দা বেগ, যিনি ইন্ডাস্ট্রিতে বেডি গুড্ডু নামে পরিচিত ছিলেন। শিশুশিল্পী হিসেবে কাজ করে খ্যাতি লাভ করেছিলেন তিনি।

এই শাখার আরও খবর

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au