খেলা

আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার

ভারতে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও

আন্তর্জাতিক ফুটবল

  • 10:46 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
ভারতে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও. ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই: বিশ্বকাপ শেষে নতুন পরিকল্পনায় মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। একই সঙ্গে সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে আলোচনায় এসেছে বাংলাদেশের নামও।

ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপ চলাকালেই সিবিএফ ও ভারতীয় আয়োজকদের মধ্যে এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের ব্যাপক আগ্রহ এবং ব্রাজিল দলের প্রতি উন্মাদনা বিবেচনায় নিয়ে দেশটিতে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুতে ব্রাজিল তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে টাউন্সভিল ও ব্রিসবেনে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তৃতীয় ম্যাচটির ভেন্যু ও প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। সিবিএফের আলোচনায় ভারতের কলকাতা সম্ভাব্য ভেন্যু হিসেবে গুরুত্ব পাচ্ছে। তবে এই ম্যাচ আয়োজনের দৌড়ে রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারও। যদিও বর্তমান পর্যায়ে ভারতই আলোচনায় এগিয়ে রয়েছে।

কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হলে শহরটির সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের নতুন অধ্যায় যুক্ত হবে। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন। পরে আরও একবার কলকাতা সফর করেছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

এদিকে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্রাজিলকে ঢাকায় আনার দাবি জোরালো হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নিশ্চিত ঘোষণা আসেনি। বর্তমানে সম্ভাব্য ভেন্যু নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

খালি হচ্ছে যন্তর মন্তর, ‘এবার একটু ঘুমাতে চাই’ বললেন অভিজিৎ দিপকে

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সব দাবি কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার পর দিল্লির ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তর…

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল সিজেপি

মেলবোর্ন, ২৬ জুলাই:  ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার…

২০৩০ বিশ্বকাপে বাছাই ছাড়াই খেলবে আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৫ জুলাই: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার। তবে সেই হতাশার মধ্যেই ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে…

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পেতে পারেন

মেলবোর্ন, ২৫ জুলাই: ফেসবুক ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিচয় যাচাইয়ের (ভেরিফিকেশন) নতুন সুবিধা চালু করেছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এই নতুন ফিচারের মাধ্যমে কোনো অর্থ পরিশোধ…

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

মেলবোর্ন, ২৫ জুলাই: জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় রাজনৈতিক জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয়…

৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

মেলবোর্ন, ২৫ জুলাই: দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au