বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ বিহার ও চাকমা-তঞ্চঙ্গ্যা পল্লিতে হামলার অভিযোগ

  • 3:25 pm - August 01, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ বিহার ও চাকমা-তঞ্চঙ্গ্যা পল্লিতে হামলার অভিযোগ

মেলবোর্ন,০১ আগস্ট: কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ছেনছড়ি চাকমা-তঞ্চঙ্গ্যা গ্রামে বৌদ্ধ বিহার ভাঙচুর, লুটপাট এবং স্থানীয় চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে সংঘটিত এ ঘটনার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগে বলা হয়েছে, নুরুল হক ও তার সহযোগীদের নেতৃত্বে একদল ব্যক্তি বন বিভাগের (ফরেস্ট ডিপার্টমেন্ট) সদস্যদের উপস্থিতিতে এলাকায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় গ্রামের বৌদ্ধ বিহারে ভাঙচুর করা হয় এবং বিহারের বৌদ্ধ মূর্তি, আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটপাটের অভিযোগ করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা স্থানীয় চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের একাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ ঘটনায় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক এবং কক্সবাজার জেলার পুলিশ সুপারের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এই অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, বন বিভাগ বা অভিযুক্ত ব্যক্তিদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই শাখার আরও খবর

অপ্রতিম হত্যা: আসামিদের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইফোনের লোভেই কুমিল্লার ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে মামলায় গ্রেপ্তার তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে। জবানবন্দি…

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবারও সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিরাপত্তা…

বিশ্বজুড়ে স্কুলে মোবাইল নিয়ন্ত্রণ, বাংলাদেশে কী করবে?

বিশ্বের বিভিন্ন দেশে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ বাড়ছে। শ্রেণিকক্ষে মনোযোগ কমে যাওয়া, সাইবার বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং অতিরিক্ত…

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ চার দেশ

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। এর মধ্যে কাতার…

রামু হামলার ১৪ বছর, বিচার না হওয়ায় ক্ষোভ বৌদ্ধ সম্প্রদায়ের

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে ভয়াবহ হামলার ১৪ বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। দীর্ঘ সময়েও মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ ও হতাশা…

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচজুড়ে দাপট দেখিয়েও গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। একের পর এক আক্রমণ, কয়েকটি সহজ সুযোগ এবং ক্রসবারে বল লাগার পরও কাঙ্ক্ষিত গোলটি আসছিল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au