বাংলাদেশ

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর

  • 7:21 am - September 29, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
নুরুল হক।ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এবং দেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, অতীতে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে রাজপথে থেকে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। বর্তমানে দলটির ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থায় দেশের সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখার আহ্বান জানান নূর।

তিনি বলেন, ‘জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলা।’

জামায়াত-শিবিরের যেকোনো ধরনের ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বানও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নুরুল হক নূর বলেন, ‘দুর্বৃত্তরা, পতিত ফ্যাসিস্টরা এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলছে, তারা ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। একদিকে ফ্যাসিস্টরা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশও একই ধরনের কথা বলছে। এসবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন।’

বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও লংমার্চ কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নূর বলেন, একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো সাড়ে ছয় মাসের মতো সময় পার করেছে। এই সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে এর সুযোগ নিয়ে পতিত রাজনৈতিক শক্তিগুলো আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের স্বার্থকে বিবেচনায় রাখা প্রয়োজন।

এদিকে রাজধানীর মিরপুরের একটি ক্লিনিকে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রসঙ্গও তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রসঙ্গেও কথা বলেন নুরুল হক নূর। তিনি বলেন, সালমান মুক্তাদির দেশের তরুণদের মধ্যে জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। তার প্রতি মানুষের যে সংহতি ও সমবেদনা দেখা গেছে, তা ইতোমধ্যে সবার নজরে এসেছে।

পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

নিয়ন্ত্রণহীন এআই বিস্তার বাংলাদেশের জন্য ডেকে আনতে পারে বিপর্যয়

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সম্প্রতি দেশের দুটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এমন সেবা চালু করেছে, যার মাধ্যমে মানুষ সহজেই একাধিক এআই…

এরদোয়ানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন নেতানিয়াহু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এ…

ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে উপনির্বাচনের আগে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এবার সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি নেতা আব্বাস বেগের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়…

নেপালের হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, চার মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ১২

নেপালের ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ১২ জন নিখোঁজ…

প্রথম স্ত্রীকে নিয়ে বেডরুমে থাকতেন এমপি নজরুল, বেলকনিতে রাত কাটাতেন মরিয়ম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। রিমান্ডে…

তারেক রহমান ঢাকায়, দিল্লির পথে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে গেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au