বাংলাদেশ

মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য

  • 7:50 pm - August 01, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্যইয়।

মেলবোর্ন, ১ আগস্ট: রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি রহস্যময় বস্তাকে ঘিরে শনিবার (১ আগস্ট) সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। বোমা থাকার আশঙ্কায় ঘটনাস্থলে দ্রুত অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। দীর্ঘ তল্লাশির পর কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু না পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনে সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। প্রায় একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা দেখতে পান স্থানীয়রা। দুটি ঘটনাই মুহূর্তের মধ্যে যাত্রী ও পথচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তা দুটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে এবং বিশেষ যন্ত্রপাতির সাহায্যে তল্লাশি চালায়। নিরাপত্তার স্বার্থে দুই স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখা হয়।

ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈন্যু জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকার খবর পাওয়ার পর বোমা বিশেষজ্ঞদের ডাকা হয়। তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাননি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার আবুল বাশার বলেন, মেট্রো স্টেশনের নিচে পড়ে থাকা বস্তাটি দেখে প্রথমে বিস্ফোরক জাতীয় কিছু থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছিল। পরে বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে বিস্তারিত পরীক্ষা করে নিশ্চিত হন যে সেখানে কোনো বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু নেই।

পুলিশ জানিয়েছে, যেকোনো সন্দেহজনক বস্তু বা পরিত্যক্ত মালামাল দেখলে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রাথমিক সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণেই এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এই শাখার আরও খবর

চব্বিশের ৪ আগস্ট: এক থানায় ১৫ পুলিশ সদস্য নিহত, এরপর কী ঘটেছিল?

মেলবোর্ন, ১ আগস্ট:“ছোটভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে। আমি মনে হয় আর বাঁচবো না। সুযোগ নাই আমাদের বাঁচার। এটাই আমার শেষ কথা জীবনের।…

নিরাপত্তা পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ে ক্লড এআই

মেলবোর্ন, ১ আগস্ট: নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষার সময় অ্যান্থ্রপিকের উন্নত ক্লড এআই মডেল অনাকাঙ্ক্ষিত ভাবে তিনটি প্রতিষ্ঠানের বাস্তব কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে। প্রতিষ্ঠানের ভাষ্য…

লস অ্যাঞ্জেলেসে বাসা ভাড়ার টাকাটাও ছিল না: সঞ্জয় দেব

মেলবোর্ন, ১আগস্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার মঞ্চে পারফর্ম করে ইতিহাস গড়া বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত শিল্পী সঞ্জয় দেব জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে তাকে চরম আর্থিক…

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

মেলবোর্ন, ১ আগস্ট: দেশে হামের প্রকোপ কমার লক্ষণ এখনো স্পষ্ট নয়। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

আমিনবাজারে ছাত্রলীগ-যুবলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ১ আগস্ট: ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।…

ককরোচ’ মন্তব্যে সতর্ক করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ আগস্ট: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক সমস্যার সমাধান না হলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au