চব্বিশের ৪ আগস্ট: এক থানায় ১৫ পুলিশ সদস্য নিহত, এরপর কী ঘটেছিল?
মেলবোর্ন, ১ আগস্ট:“ছোটভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে। আমি মনে হয় আর বাঁচবো না। সুযোগ নাই আমাদের বাঁচার। এটাই আমার শেষ কথা জীবনের।…
মেলবোর্ন, ১ আগস্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির মেরিন কোর।
মেরিন কোর এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল শুক্রবার সান ডিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাঁকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল, আঘাত গুরুতর নয়।
স্থানীয় সংবাদমাধ্যমে হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে বিধ্বস্ত যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক যান। আগুন নিয়ন্ত্রণে আনতে ধ্বংসাবশেষের চারপাশে রাসায়নিক দ্রব্য ছিটানো হচ্ছে। ফায়ার হোস দিয়েও আগুন নেভানোর কাজ চলছে।
সান ডিয়েগো ফায়ার সার্ভিস বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি বলেন, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঝোপঝাড়ে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকর্মীরা কাজ করেন।
মিরামার ঘাঁটি একসময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিখ্যাত যুদ্ধবিমান চালক প্রশিক্ষণকেন্দ্র ছিল। হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘টপ গান’-এর মূল প্রশিক্ষণকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছিল এটি। সে সময় ঘাঁটিটির ডাকনাম ছিল ‘ফাইটারটাউন ইউএসএ’। ১৯৯৬ সালে ঘাঁটিটি মেরিন কোরের কাছে হস্তান্তর করা হলে প্রশিক্ষণ কার্যক্রম নেভাদার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) ২০২৪ সালের এক বিশ্লেষণ অনুযায়ী, দেশটির মেরিন কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর কাছে বর্তমানে ৬৩০টির বেশি এফ-৩৫ যুদ্ধবিমান আছে।
এফ-৩৫–এর বিভিন্ন সংস্করণের মধ্যে এফ-৩৫বি এমন একটি মডেল, যা স্বল্প দূরত্ব থেকে উড্ডয়ন এবং খাড়াভাবে অবতরণ করতে সক্ষম। একটি এফ-৩৫বির দাম প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঝোপঝাড়ে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকর্মীরা কাজ করেন।
ক্যান্ডেস হ্যাডলি, মুখপাত্র, সান ডিয়েগো ফায়ার সার্ভিস
জিএওর হিসাব অনুযায়ী, আরও ১ হাজার ৮০০টির বেশি যুদ্ধবিমান কেনা, কয়েক দশক ধরে সেগুলো পরিচালনাসহ পুরো এফ-৩৫ কর্মসূচির ব্যয় প্রায় ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ডলারে পৌঁছাতে পারে।
ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত সাতটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে জুন মাসে। ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা আটজনের মৃত্যু হয়।
সূত্র: আল–জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au