বাংলাদেশ

আমিনবাজারে ছাত্রলীগ-যুবলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

  • 10:47 pm - August 01, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ আগস্ট: ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী আমিনবাজার এলাকায় জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নয়জনকে আটক করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তারা আদাবর থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। তদন্তের স্বার্থে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

পুলিশের গাড়িতে উগ্রবাদীদের হামলার আশঙ্কা, সতর্কতা জারি

মেলবোর্ন, ১ আগস্ট: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি…

শ্বাসনালিতে খাবার আটকে ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু

মেলবোর্ন, ১ আগস্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাশতা করার সময় শ্বাসনালিতে…

সেউতা সংকটে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নতুন শঙ্কা

মেলবোর্ন,১ আগস্ট:  স্পেনের স্বায়ত্ত শাসিত ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ব্যাপক অনুপ্রবেশকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ২০৩০ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। স্পেন, পর্তুগাল ও…

চব্বিশের ৪ আগস্ট: এক থানায় ১৫ পুলিশ সদস্য নিহত, এরপর কী ঘটেছিল?

মেলবোর্ন, ১ আগস্ট:“ছোটভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে। আমি মনে হয় আর বাঁচবো না। সুযোগ নাই আমাদের বাঁচার। এটাই আমার শেষ কথা জীবনের।…

নিরাপত্তা পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ে ক্লড এআই

মেলবোর্ন, ১ আগস্ট: নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষার সময় অ্যান্থ্রপিকের উন্নত ক্লড এআই মডেল অনাকাঙ্ক্ষিত ভাবে তিনটি প্রতিষ্ঠানের বাস্তব কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে। প্রতিষ্ঠানের ভাষ্য…

লস অ্যাঞ্জেলেসে বাসা ভাড়ার টাকাটাও ছিল না: সঞ্জয় দেব

মেলবোর্ন, ১আগস্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার মঞ্চে পারফর্ম করে ইতিহাস গড়া বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত শিল্পী সঞ্জয় দেব জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে তাকে চরম আর্থিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au