বাংলাদেশ

পুলিশের গাড়িতে উগ্রবাদীদের হামলার আশঙ্কা, সতর্কতা জারি

  • 12:33 am - August 02, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিল পুলিশ সদর দপ্তর। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১ আগস্ট: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি করা এ নির্দেশনায় ডিউটির সময় ও পরে পুলিশের সব ধরনের যানবাহনের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে হামলা বা নাশকতার চেষ্টা করতে পারে। এ ধরনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই।

বার্তায় আরও বলা হয়, দায়িত্ব পালনকালে কোনো পুলিশি যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে। একই সঙ্গে যানবাহন সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নজরদারিতে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া সরকারি যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ, পুলিশি যানবাহন অনিরীক্ষিত বা আনঅ্যাটেন্ডেড (Unattended) অবস্থায় রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা নির্ধারিত অন্যান্য স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তাও জোরদার করতে বলা হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশের নিজস্ব লজিস্টিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে পুলিশ সদর দপ্তর সম্ভাব্য হুমকির উৎস বা কোনো নির্দিষ্ট উগ্রবাদী সংগঠনের নাম প্রকাশ করেনি। নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়ে সময়েই বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এটি তেমনই একটি নিয়মিত সতর্কতামূলক নির্দেশনা। এ নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এই শাখার আরও খবর

মরক্কো-মেলিলা সীমান্তে ফের সংঘর্ষ, স্পেনে প্রবেশের চেষ্টায় উত্তেজনা

মেলবোর্ন, ২ আগস্ট: স্পেন-শাসিত মেলিলা সীমান্তে প্রবেশের চেষ্টা ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (স্থানীয় সময়) শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত অতিক্রম করে স্পেনে প্রবেশের চেষ্টা…

বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২ আগস্ট: যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপের পরিকল্পনা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ…

শ্বাসনালিতে খাবার আটকে ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু

মেলবোর্ন, ১ আগস্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাশতা করার সময় শ্বাসনালিতে…

সেউতা সংকটে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নতুন শঙ্কা

মেলবোর্ন,১ আগস্ট:  স্পেনের স্বায়ত্ত শাসিত ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ব্যাপক অনুপ্রবেশকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ২০৩০ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। স্পেন, পর্তুগাল ও…

চব্বিশের ৪ আগস্ট: এক থানায় ১৫ পুলিশ সদস্য নিহত, এরপর কী ঘটেছিল?

মেলবোর্ন, ১ আগস্ট:“ছোটভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে। আমি মনে হয় আর বাঁচবো না। সুযোগ নাই আমাদের বাঁচার। এটাই আমার শেষ কথা জীবনের।…

নিরাপত্তা পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ে ক্লড এআই

মেলবোর্ন, ১ আগস্ট: নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষার সময় অ্যান্থ্রপিকের উন্নত ক্লড এআই মডেল অনাকাঙ্ক্ষিত ভাবে তিনটি প্রতিষ্ঠানের বাস্তব কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে। প্রতিষ্ঠানের ভাষ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au