বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • 8:22 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
মৃত বাবুল মণ্ডল।

মেলবোর্ন, ২৫ জুলাই:  সিরাজগঞ্জ জেলা কারাগারে হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবুল মণ্ডল। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বাবুল মণ্ডল (৫২) সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের বাসিন্দা এবং রমজান আলীর ছেলে। কারাগারে নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে বাবুল মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

কারা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সদর থানায় দায়ের হওয়া হামলা ও বিস্ফোরক আইনের মামলায় গত ২১ জুন বাবুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার রফিকুল ইসলাম।

উল্লেখ্য, এর আগেও গত ১৫ জুলাই সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা যান বেলকুচি উপজেলার যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭)। পরপর দুই রাজনৈতিক নেতার কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এই শাখার আরও খবর

বিএনপি সরকার উৎখাত করে ‘বিপ্লবী সরকার’ গঠনের ছক, যেভাবে করা হচ্ছে পরিকল্পনা

বাংলাদেশে বিএনপি সরকারকে সরিয়ে একটি ‘বিপ্লবী সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন একটি জোট দুই ধাপে পরিকল্পনা করছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য ফেডারেল।…

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় উপস্থিত থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে…

অপ্রতিম হত্যা: আসামিদের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইফোনের লোভেই কুমিল্লার ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে মামলায় গ্রেপ্তার তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে। জবানবন্দি…

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবারও সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিরাপত্তা…

বিশ্বজুড়ে স্কুলে মোবাইল নিয়ন্ত্রণ, বাংলাদেশে কী করবে?

বিশ্বের বিভিন্ন দেশে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ বাড়ছে। শ্রেণিকক্ষে মনোযোগ কমে যাওয়া, সাইবার বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং অতিরিক্ত…

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ চার দেশ

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। এর মধ্যে কাতার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au