সর্বশেষ

বছরের শুরুতেই হলিউডে শোক: টমি লি জোন্সের মেয়ের রহস্যজনক মৃত্যু

  • 9:40 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৬৭ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- বছরের শুরুতেই শোকের ছায়া হলিউডে। বিশ্বখ্যাত অভিনেতা টমি লি জোন্সের ৩৪ বছর বয়সী মেয়ে ভিক্টোরিয়া জোন্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সান ফ্রান্সিসকোর একটি অভিজাত হোটেলের ১৫ তলা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

শুক্রবার ভোররাত ৩টার দিকে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি।

প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েছেন ভিক্টোরিয়া। পরে হোটেলকর্মীরা এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডাকেন। এরপর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই হোটেলে তিনি আদৌ অতিথি হিসেবে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে ভিক্টোরিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। তবে ‘পিপল’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে নতুন তথ্য উঠে এসেছে। এক অডিও বার্তার বরাতে তারা জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। যদিও পূর্ণ তদন্ত প্রতিবেদন ছাড়া বিষয়টি এখনো স্পষ্ট নয়।

ভিক্টোরিয়া জোন্স ছিলেন টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান। বাবার পথ ধরে অভিনয়ের আঙিনাতেও পা রেখেছিলেন তিনি। ‘মেন ইন ব্ল্যাক টু’, ‘দ্য থ্রি বারিয়ালস অফ মেলকুইয়াডেস এস্ট্রাডা’ এবং জনপ্রিয় সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

এদিকে ৭৯ বছর বয়সী অস্কারজয়ী অভিনেতা টমি লি জোন্স মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

 

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au