বিশ্ব

নতুন শিক্ষামন্ত্রী

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

প্রশ্নফাঁস রুখতে সংসদে বিল পাশ হবে সোমবার

  • 4:45 am - July 26, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, আগামী সোমবার সংসদে পেশ হবে সেটি। অন্য দিকে, ধর্মেন্দ্রের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে দিল মোদী সরকার। জানা গিয়েছে, সোমবার লোকসভায় ‘পাবলিক এগ্‌জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। সংশোধনী এই বিলটি পেশের পরই সংসদে আলোচনার জন্য সদস্যদের আহ্বান করবেন মন্ত্রী। এই বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্রের ইস্তফা। শুধু দিল্লি নয়, গোটা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে। কেন্দ্রের সঙ্গে দু’দফা বৈঠকেও একই দাবি জানিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার তৃতীয় দফার বৈঠকের আগেই আচমকা ইস্তফা দেন ধর্মেন্দ্র। তার পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সিজেপি জানায়, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। তাই যন্তর মন্তর থেকে ধর্না তুলে নিচ্ছে। অন্য দিকে, ধর্মেন্দ্রের ইস্তফার পর তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে শনিবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, আপাতত শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ জোশীকে। বর্তমানে কেন্দ্রের খাদ্য এবং ভোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলান তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রহ্লাদকেই শিক্ষামন্ত্রী করা হল।

এই শাখার আরও খবর

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au