সর্বশেষ

জানা গেল ‘ককটেল ২’ মুক্তির দিন

  • 3:26 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার

মেলবোর্ন, ৬ জানুয়ারি- শাহিদ কাপুর অভিনীত ছবি ‘ককটেল ২’-এর মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন নির্মাতারা। সবশেষ তথ্য অনুযায়ী, ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে। মূলত শাহিদ কাপুরের আরেক ছবি ‘ও’ রোমিও’র সঙ্গে মুক্তির সময়ের সংঘাত এড়াতেই এই সময় বেছে নেয়া হয়েছে বলে জানা গেছে। ‘ও’ রোমিও’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে নিয়ে নির্মিত ‘ককটেল ২’ হলো ২০১২ সালের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘ককটেল’-এর সিক্যুয়েল। প্রথম ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। নতুন ছবিটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে এডিটিংয়ের বড় অংশ সম্পন্ন হয়েছে, এখন মূলত গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ চলছে।

মিড-ডে-কে উদ্ধৃত করে এক সূত্র জানিয়েছে, মুক্তির সময় বাছাইয়ের বিষয়টি ছিল একেবারেই পরিকল্পিত।

ওই সূত্রের ভাষ্য, “এই ব্যবধানটা ইচ্ছে করেই রাখা হয়েছে। ‘ও’ রোমিও’ আর ‘ককটেল ২’ একেবারেই আলাদা ঘরানার ছবি। কেউই চায়নি, একটি আরেকটির প্রভাবের মধ্যে পড়ুক। ছয় মাসের ব্যবধান শাহিদকে নতুন চরিত্র ও ইমেজ নিয়ে দর্শকের সামনে আসার সুযোগ দেবে। ব্যবসায়িক দিক থেকেও এটা যুক্তিসংগত। দর্শকের এক চরিত্র থেকে আরেক চরিত্রে অভ্যস্ত হতে সময় লাগে। সেপ্টেম্বর ‘ককটেল ২’-কে আলাদা পরিচয় দেবে।”

প্রতিবেদনে আরো বলা হয়, গল্পের দিক থেকে ছবিটি প্রায় প্রস্তুত। পোস্ট-প্রোডাকশনে এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সংগীতের ওপর। ‘ককটেল’ ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে গান সবসময়ই বড় ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে শক্তিশালী সাউন্ডট্র্যাক উপহার দিতে চান নির্মাতারা।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’- এ অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। আধুনিক সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গির কারণে ছবিটি দর্শকের মনে জায়গা করে নেয়। এক দশকের বেশি সময় পর ‘ককটেল ২’ সেই গল্পকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au