বিনোদন

‘জাতীয় ক্রাশ’ খ্যাত রাশমিকা মান্দানার মন্তব্য ফের ভাইরাল

  • 4:55 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার

মেলবোর্ন, ২১ জানুয়ারি- ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি এই তারকার একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। সেই সাক্ষাৎকারে তারই অভিনীত ‘সিকান্দার’ ছবি নিয়ে মন্তব্য করেন যা নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সিকান্দারে প্রথমবারের মতো বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাশমিকা।

সাক্ষাৎকারে রাশমিকা জানান, ছবির চিত্রনাট্য প্রথমবার শোনার সময় যে গল্পটি তাকে শোনানো হয়েছিল, নির্মাণের শেষ পর্যায়ে এসে সেটি অনেকটাই পরিবর্তন করা হয়। তিনি পরিচালক এ. আর. মুরুগাদোসের সঙ্গে তার প্রাথমিক আলোচনার কথা স্মরণ করে বলেন, ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে গিয়ে আমি বুঝতে পারি প্রথমে শোনানো চিত্রনাট্যের পরে কিছুটা পরিবর্তন করা হয়েছে।

রাশমিকার ভাষায়, ‘আমার মনে আছে, সিকান্দার নিয়ে মুরুগাদোস স্যারের সঙ্গে কথা বলেছিলাম। পরে যা হয়েছে, তা একেবারেই ভিন্ন। যখন আমি চিত্রনাট্যটি শুনেছিলাম, তখন গল্পটা আলাদা ছিল।’ যদিও বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী।

এ সম্পর্কে তিনি বলেন, চলচ্চিত্র নির্মাণের সময় এ ধরনের পরিবর্তন খুবই স্বাভাবিক। অভিনয়, সম্পাদনা এবং মুক্তির সময়সূচিসহ নানা কারণে প্রায়ই চিত্রনাট্যের পরিবর্তন ও পরিবর্ধন করা হয়। ‘চলচ্চিত্রে এটি হতেই পারে। নির্মাণের সময় অনেক কিছু বদলে যায় এবং এটা খুব সাধারণ একটি বিষয়,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ ‘সিকান্দার’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির মাধ্যমে কয়েক বছর পর হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন করেন ‘গজিনি’খ্যাত পরিচালক এ. আর. মুরুগাদোস। সিকান্দারের মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান। তবে সাক্ষাৎকারের এই ক্লিপটি নতুন করে ভাইরাল হওয়ার পর অনলাইনে ছবিটি ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au