সর্বশেষ

চলে গেলেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

  • 9:10 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- দীর্ঘদিন অসুস্থ থাকার পর জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। স্থানীয় সময়  শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর ম্যানেজার মার্ক গুরভিটজের অফিসের একজন প্রতিনিধি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালজয়ী সিনেমা ‘হোম অ্যালোন’-এ কেভিনের মায়ের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।

ক্যাথরিন ও’হারার দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ার শুরু হয়েছিল কানাডীয় স্কেচ কমেডি সিরিজ ‘সেকেন্ড সিটি টেলিভিশন’দিয়ে। এই সিরিজের জন্যই তিনি ক্যারিয়ারের প্রথম এমি পুরস্কার জয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

‘বিটলজুস’, ‘আফটার আওয়ার্স’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন হলিউডের পরিচিত মুখ। তবে ‘হোম অ্যালোন’ সিরিজের প্রথম দুই পর্বে ম্যাকলে কালকিনের মায়ের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।

দীর্ঘ ক্যারিয়ারে ক্রিস্টোফার গেস্টের অনেকগুলো ছদ্ম-প্রামাণ্যচিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘বেস্ট ইন শো’ ও ‘এ মাইটি উইন্ড’ অন্যতম। এ ছাড়া ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’-এর মতো অ্যানিমেটেড সিনেমাতেও কণ্ঠ দিয়েছেন ও’হারা।

ষাটোর্ধ্ব বয়সে ও’হারা নতুন করে আলোচনার শীর্ষে আসেন ‘শিটস ক্রিক’ সিরিজে অভিনয় করে। এই সিরিজের ‘মইরা রোজ’ চরিত্রটি তাঁকে দ্বিতীয়বারের মতো এমি পুরস্কার এনে দেয় এবং তরুণ প্রজন্মের কাছেও তাঁকে দারুণ জনপ্রিয় করে তোলে।

ক্যাথরিন ও’হারা মৃত্যুর আগপর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি এইচবিও-র জনপ্রিয় সিরিজ ‘দ্য লাস্ট অব আস’ এবং অ্যাপল টিভির ‘দ্য স্টুডিও’তে কাজ করছিলেন। তাঁর মৃত্যুতে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au