সর্বশেষ

সন্তানের যৌথ অভিভাবকত্ব রেখে আলাদা পথ দুই তারকার

  • 9:23 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- তিন বছরের সংসার জীবনের ইতি টানছেন হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও এবং চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু ফর্ম। দম্পতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পর দুজনই তাদের সন্তানের যৌথ অভিভাবকত্ব চালিয়ে যাবেন।

পিপল ম্যাগাজিনে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একসঙ্গে আমাদের সন্তানের দায়িত্ব পালন করব। এই পরিবর্তনের সময় আমাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানো হোক।”

করোনা মহামারির সময় নিউইয়র্কের রাস্তায় হঠাৎ পরিচয়ের পরই আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের শেষদিকে বাগদান সম্পন্ন করেন তারা। ২০২২ সালের জুনে নিউ অরলিন্সে বিয়ে করেন। ২০২৪ সালে তাদের সংসারে আসে একটি পুত্রসন্তান, যার বয়স বর্তমানে প্রায় ১৫ মাস।

অ্যান্ড্রু ফর্মের আগের সংসারে রোয়ান ও জুলিয়ান নামে দুই সন্তান রয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে আলেকজান্দ্রা নিজের এক গর্ভপাতের অভিজ্ঞতার কথা বলেছিলেন। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ধরনের ক্ষতি ও মানসিক আঘাত ভেতর থেকে না পেরোলে বোঝানো খুব কঠিন। যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তাদের অনুভূতির সঙ্গে এখন আমি অনেক বেশি সংযোগ খুঁজে পাই।’

১৬ বছর বয়সে টিভি সিরিয়াল ‘অল মাই চিলড্রেন’এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আলেকজান্দ্রা দাদারিও। পরে অ্যানাবেথ চেজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরে এইচবিও সিরিজ দ্য হোয়াইট নোটাস–এ অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি মনোনয়নও পান তিনি।

দাম্পত্যে ভাঙন এলেও সন্তানের ভবিষ্যৎ ও সুস্থ পরিবেশ বজায় রাখাই এখন দুজনের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তাদের প্রতিনিধিরা।
সূত্র: হিন্দুস্থান টাইমস।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au