সর্বশেষ

কড়া নিরাপত্তায় বিয়ের আয়োজন রাশমিকা মান্দানার

  • 7:40 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রাশমিকা মান্দানা। বিয়ে কবে করছেন সেই তারিখও প্রকাশ হয়, তবে অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না। এরপরই আবারও নতুন করে বিয়ের তারিখ আসে। জানা যায়, দক্ষিণি সিনেমার বহুল আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা ২৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন। আপাতত এ তারিখ নিশ্চিত বলেই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তবে এ জুটির বিয়েতে থাকছে কড়া নিরাপত্তা। বছরের সবচেয়ে আলোচিত এই আয়োজন হতে যাচ্ছে কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার আবরণে মোড়ানো একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান। বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থানের একটি প্রাসাদে আয়োজিত হতে যাওয়া এই বিয়ের চারপাশে থাকবে বহুস্তর নিরাপত্তাবলয়। বিদেশি সংস্থাটি স্থানীয় রাজস্থান পুলিশের সঙ্গে সমন্বয় করে পুরো আয়োজনটি নিরাপদ রাখবে।

সূত্র বলছে, রাশমিকা ও বিজয় দুজনেই ব্যক্তিগত পরিসরকে অত্যন্ত গুরুত্ব দেন; তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি তারা রাখতে চান শুধুই কাছের মানুষদের জন্য। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে থাকছে কড়া গোপনীয়তা। অতিথির তালিকা ছোট ও সীমিত। বিয়ের অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যারা অনুষ্ঠানটির ছবি ও ভিডিও ধারণ করবেন, তাদেরও সই করতে হয়েছে ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তিতে। অর্থাৎ অনুষ্ঠানের ভেতরের কোনো ছবি, ভিডিও বা তথ্য অনুমতি ছাড়া বাইরে ফাঁস করা যাবে না। আয়োজনের সঙ্গে যুক্ত ভেন্ডর থেকে শুরু করে লজিস্টিক টিম—সবাইকে রাখা হয়েছে কঠোর নীরবতা পালনের শর্তে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ে সম্পন্ন হবে। তার আগে দুই পরিবারের নিজস্ব ঐতিহ্য মেনে আলাদা করে হয়েছে প্রাক্‌বিবাহের দুটি আচার। একটি হয়েছে রাশমিকার মাতৃকুলের উদ্যোগে তার বাড়িতে, অন্যটি আয়োজন করেছে বিজয়ের পরিবার। দুই পক্ষের সংস্কৃতি ও পারিবারিক রীতিকে সম্মান জানিয়ে এই আয়োজন করা হয়েছে।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au