সর্বশেষ

কৃতি শ্যাননের বোন নূপুরের বাগদান হল কার সঙ্গে?

  • 11:27 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার

মেলবোর্ন, ৫ জানুয়ারি-  বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে বাগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নূপুর। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা প্রপোজাল ছবিতে ধরা পড়েছে তাদের রোম্যান্টিক মুহূর্ত।

একটি ইয়টে নূপুরকে প্রপোজ করেন স্টেবিন। নীল আকাশের নিচে হাঁটু গেড়ে বসে তিনি নূপুরকে বিয়ের প্রস্তাব দেন। ছবির পেছনে নৃত্যশিল্পীদের হাতে দেখা যায়—“Will you marry me?” লেখা ব্যানার। সেই বিশেষ মুহূর্তেই নূপুরের হাতে পরানো হয় মারকুইজ-কাট ডায়মন্ড এনগেজমেন্ট রিং।

বাগদানের ছবি শেয়ার করে নূপুর লেখেন, “অনিশ্চয়তায় ভরা এই পৃথিবীতে আমি সবচেয়ে সহজ ‘হ্যাঁ’-টাই খুঁজে পেয়েছি।” পরের ছবিগুলোতে দেখা যায়, আংটি পরা নূপুরের হাত ধরে রয়েছেন স্টেবিন। একটি ছবিতে স্টেবিনকে জড়িয়ে ধরেছেন নূপুর, আবার অন্য একটি ছবিতে তাদের সঙ্গে দেখা যায় কৃতি শ্যাননকেও।

এই সুখবর প্রকাশ্যে আসতেই অনুরাগী ও তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দেন কমেন্ট সেকশন। সোনাক্ষী সিনহার স্বামী জাহির ইকবাল, গায়ক সচেত ট্যান্ডন, অভিনেতা করণ ট্যাকার, সেলিব্রিটি স্টাইলিস্ট সুকৃতি গ্রোভারসহ অনেকেই ভালোবাসার ইমোজি পোস্ট করেন। এক অনুরাগী লেখেন, “ও মাই গড! অভিনন্দন তোমাদের দু’জনকে!” আরেকজনের মন্তব্য, “এটাই তোমার সেরা সিদ্ধান্ত।”

বিয়ের প্রস্তুতি নিয়েও জোর জল্পনা চলছে। খবর অনুযায়ী, চলতি মাসেই উদয়পুরে নূপুর ও স্টেবিনের বিয়ে হতে পারে। জানা গেছে, আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে তিনদিন ধরে চলবে এই বিয়ের অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। বিয়ের তারিখের ঠিক এক সপ্তাহ আগে বাগদানের ছবি শেয়ার করে নিজেরাই সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন নূপুর ও স্টেবিন।

নূপুর শ্যানন ও স্টেবিন বেনের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য রইল শুভেচ্ছা। এখন অনুরাগীদের অপেক্ষা শুধু বিয়ের ছবির।

সূত্র: বলিউড বাবল

এই শাখার আরও খবর

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।…

খালি হচ্ছে যন্তর মন্তর, ‘এবার একটু ঘুমাতে চাই’ বললেন অভিজিৎ দিপকে

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সব দাবি কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার পর দিল্লির ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au