কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক
মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…
মেলবোর্ন, ৬ জানুয়ারি- বলিউডের প্রথম ‘সুপারস্টার’ রাজেশ খান্না জীবনের শেষ সময়েও ক্যামেরার সামনে পেশাদারিত্ব প্রদর্শন করেছিলেন। যদিও তিনি তখন অসুস্থ ছিলেন, তবুও একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পুরো মনোযোগ দিয়ে কাজ করেছিলেন।
সম্প্রতি পরিচালক অরণ বালকি নিজের কাজের অভিজ্ঞতা ও ‘সুপারস্টার’ রাজেশ খান্না সম্পর্কে বলেছেন অজানা অনেক কথা।
অরণ বালকি জানান, একবার শুটিং হচ্ছিল বেঙ্গালুরুতে, যেখানে রাজেশকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হয় এবং হাতে আইভি ড্রিপ লাগানো অবস্থায় তিনি উপস্থিত ছিলেন। এক মিনিটের বিজ্ঞাপনের জন্য সাত মিনিটের ফুটেজ নেয়া হয়, কিন্তু রাজেশ একটানা ৪৫ মিনিট অভিনয় করতে সক্ষম হয়েছিলেন।
বালকি স্মরণ করেন, শুটিংয়ের সময় তিনি চিত্রনাট্য বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু রাজেশ হাসতে হাসতে বলেছিলেন, “বাবুমশাই, তুমি কি মনে করো, রসবোধ না থাকলে আমি সুপারস্টার হতে পারতাম?”
রাজেশ খান্না যে জীবনের শেষ মুহূর্তেও পেশাদারিত্ব এবং রসবোধ বজায় রেখেছিলেন, তা এই অভিজ্ঞতা প্রমাণ করে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au