সর্বশেষ

সমালোচকদের জয়, দর্শকদের দ্বিধায় ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

  • 3:07 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন ৭ জানুয়ারি- যা আগে আগে কখনো ঘটেনি, তাই করে দেখালো পল থমাস অ্যান্ডারসনের নতুন ছবি ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। ন্যাশনাল বোর্ড অব রিভিউ, ক্রিটিকস চয়েস, গোথামস থেকে শুরু করে ন্যাশনাল সোসাইটি—চলতি মৌসুমের প্রতিটি বড় সমালোচক পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমাটি।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে বর্তমান সময়ের চলচ্চিত্র সমালোচকরা একটি ‘হাইভ মাইন্ড’ বা দলবদ্ধ চিন্তাধারার শিকারে পরিণত হয়েছেন। তাদের মতে, সিনেমাটি আজকের বামপন্থী ঘরানার রাজনৈতিক চিন্তাধারার একটি নিখুঁত প্রতিফলন। ভেনেজুয়েলার মাদুরো শাসনের মতো একনায়কতান্ত্রিক পরিস্থিতির সঙ্গে বর্তমান আমেরিকান রাজনীতির তুলনা টেনে সিনেমাটি যে ‘ফ্যাসিবাদবিরোধী’ বার্তা দিয়েছে, তা সমালোচকদের ব্যাপকভাবে তুষ্ট করেছে।

সমালোচকদের দাবি, সিনেমাটি চাইলে অ্যাক্টিভিস্টদের ফ্যান্টাসি বা কল্পনাপ্রসূত জগতকেও তুলে ধরতে পারত, কিন্তু এটি সরাসরি বর্তমান রাজনৈতিক অস্থিরতাকেই বেছে নিয়েছে। শেক্সপিয়রের গল্পের মতো ধ্রুপদী আবেদন না থাকলেও, এটি একটি ‘সভ্যতার সংকট’ তুলে ধরেছে বলেই সমালোচকরা একে লুফে নিয়েছেন।

দীর্ঘদিন ধরে স্বাধীন ঘরানার সিনেমায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। ‘দেয়ার উইল বি ব্লাড’-এর পর এটিই তার প্রথম কোনো চলচ্চিত্র যা ‘সামাজিকভাবে গুরুত্বপূর্ণ’ তকমা পেল। সমালোচকরা মনে করছেন, অ্যান্ডারসন এতদিনে তার প্রাপ্য সম্মান পাচ্ছেন। ইউটিউবভিত্তিক সিনেমা বিশ্লেষক ‘দ্য অস্কার এক্সপার্ট’ এবং ‘ব্রাদার ব্রো’ এই সিনেমার জয়জয়কার নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো।

পুরস্কারের মঞ্চে ঝড় তুললেও সাধারণ দর্শকদের কাছে সিনেমাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে ফ্লপ হলেও বিদেশের বাজারে ভালো ব্যবসা করেছে সিনেমাটি। সাধারণ দর্শক ‘সিনার্স’ এবং ‘হ্যামনেট’কে অনেক বেশি পছন্দ করলেও সমালোচকদের কাছে সেগুলো পাত্তা পায়নি।

সমালোচকদের দৃষ্টিতে সেরা ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। দর্শকদের পছন্দের শীর্ষে ছিল ‘সিনার্স’। জনপ্রিয়তার এগিয়ে ছিল ‘হ্যামনেট’।

উল্লেখ্য, ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এ ছাড়া অন্যান্য চরিত্রে শন পেন, টিয়ানা টেলর, চেজ ইনফিনিটি, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, উড হ্যারিস, আলানা হাইম ও টনি গোল্ডউইনসহ আরও অনেককে দেখা গেছে। সিনেমাটি টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ অবলম্বনে নির্মিত হয়েছে।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au