সর্বশেষ

কর্নাটকে শীর্ষ করদাতা দক্ষিণী তারকা রাশমিকা

  • 8:23 pm - January 09, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ৯ জানুয়ারি- চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রাশমিকা।

অভিনয় জগতে রাশমিকা পা রাখেন ২০১৬ সালে। ‘কিরিক পার্টি’ দিয়ে যাত্রা শুরু করে তিনি একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি তারকা খ্যাতির শীর্ষে পৌঁছান। গত বছরই রাশমিকার মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা, যা সমসাময়িক অন্য অভিনেত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদের পরিমাণও দ্রুত বেড়েছে। বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহ গড়ে তুলেছেন তিনি। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি ও রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন রাশমিকা মান্দানা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই সর্বোচ্চ কর দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।

 

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au