সর্বশেষ

অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

  • 2:54 am - February 10, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- হলিউডের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা প্রতিবছর সিনেমা ও টেলিভিশনের সেরা পরিচালকদের পুরস্কৃত করে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে সম্প্রতি অনুষ্ঠিত হলো ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডের (সংক্ষেপে ডিজিএ অ্যাওয়ার্ড) ৭৮তম আসর। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য এবার সেরার পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন। তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন সিনেমাটির অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

ডিজিএ অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে অস্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন। কারণ, অতীতের উদাহরণ বলছে, এতে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া মানে অস্কারেও সেরা পরিচালক হওয়া। ডিজিএ অ্যাওয়ার্ডের এত বছরের ইতিহাসে সেটাই হয়ে এসেছে প্রতিবার। গত বছর ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার সেরা হয়েছিলেন ডিজিএ অ্যাওয়ার্ডে। পরে অস্কারেও সেরা পরিচালকসহ চারটি বিভাগে পুরস্কার পান তিনি।

তবে ব্যতিক্রমও আছে। ডিজিএ অ্যাওয়ার্ডে সেরা হলেও অস্কার পাননি এমনটা হয়েছে মাত্র আটবার। সব শেষ এমনটা ঘটেছিল ২০১৯ সালে। ওই বছর ডিরেক্টরস গিল্ড সেরার পুরস্কার দিয়েছিল স্যাম মেন্ডিসকে ‘১৯১৭’ সিনেমার জন্য। তবে অস্কারে সেরা পরিচালক হয়েছিলেন দক্ষিণ কোরিয়ান নির্মাতা বোং জুন হো, তাঁর ‘প্যারাসাইট’ সে বছর সেরা সিনেমার পুরস্কারও পেয়েছিল। এবারও ব্যতিক্রম কিছু ঘটবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে, তা জানা যাবে স্থানীয় সময় আগামী ১৫ মার্চ। ওই দিন ঘোষিত হবে ৯৮তম অস্কারের বিজয়ীদের নাম।

ডিজিএ অ্যাওয়ার্ডে সেরা সিনেমা ছাড়া এবার আরও ১১টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। ‘দ্য প্লেগ’ বানিয়ে নতুন নির্মাতার পুরস্কার পেয়েছেন চার্লি পোলিঙ্গার, ‘দ্য পিট’-এর জন্য ড্রামা সিরিজ বিভাগে আমান্দা মার্সেলিস, ‘দ্য স্টুডিও’র জন্য কমেডি সিরিজ বিভাগে শেঠ রোজেন ও ইভান গোল্ডবার্গ, ‘ডাইং ফর সেক্স’-এর জন্য লিমিটেড অ্যান্ড অ্যান্থলজি সিরিজ বিভাগে পুরস্কার পেয়েছেন শ্যানন মারফি।

এ ছাড়া টেলিফিল্ম, ভ্যারাইটি শো, স্পোর্টস, রিয়েলিটি-কুইজ-গেম শো, বিজ্ঞাপন ও তথ্যচিত্রে সেরা নির্মাতাদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au