Uncategorized

সমঝোতা ভেস্তে, ব্লেক বনাম জাস্টিন মামলা বিচারে

  • 8:33 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- এক বছরের বেশি সময় ধরে আলোচনায় হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মামলা। যৌন নিপীড়নের অভিযোগে এই অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন অভিনেত্রী। আদালত-নির্দেশিত মধ্যস্থতায় গত বুধবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে উপস্থিত হয়ে সারা দিনের বৈঠক শেষে শেষ পর্যন্ত দুই পক্ষ কোনো সমঝতায় পৌঁছতে পারেনি।

এ নিয়ে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান গণমাধ্যমকে জানান, কোনো সমঝোতা হয়নি। ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা একেবারে নেই—এমন নয়, তবে মামলাটি বিচারে গড়ানোর সম্ভাবনাই বেশি। ‘আমরা মনে করি মামলাটি বিচারে গড়াবে। আমরা তার জন্য প্রস্তুত,’ বলেন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, ‘ইট এন্ডস উইথ আস’ ছবির শুটিং সেটে বালডোনি তাকে যৌন হয়রানি করেন। অভিযোগ জানানোর পর বালডোনি তার পিআর টিমের মাধ্যমে লাইভলির বিরুদ্ধে বদনাম ছড়ানোর প্রচারণা চালান বলেও মামলায় উল্লেখ করা হয়। মামলার সম্ভাব্য বিচার শুরুর তারিখ আগামী ১৮ মে নির্ধারিত হয়েছে।

অন্যদিকে বালডোনির পক্ষ থেকে সামারি জাজমেন্টের আবেদন করা হয়েছে। বিচারক লুইস লিম্যান এখন বিবেচনা করছেন—বিচারের আগেই লাইভলির অভিযোগ পুরোপুরি অথবা আংশিকভাবে খারিজ করা হবে কিনা। আবেদনে দাবি করা হয়েছে, অভিযোগগুলো মূলত ব্যক্তিগত বিরোধ ও অসন্তোষের বিষয়, যা আইনি দৃষ্টিতে যৌন হয়রানির মানদণ্ড পূরণ করে না।

তবে লাইভলির আইনজীবীদের দাবি, সেটে বালডোনির এই আচরণ নতুন কিছু নয়। এ নিয়ে অন্যান্য অভিনেতারাও তাকে নিয়ে অভিযোগ তুলেছেন। তাদের মতে, অভিযোগগুলো গুরুতর এবং বিষয়টি জুরির মাধ্যমে বিচার হওয়াই যথাযথ হবে।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

কক্সবাজারে বন্যায় দুই শিশুর মৃত্যু, পানিবন্দি তিন লক্ষাধিক মানুষ

মেলবোর্ন, ১০ জুলাই- টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক…

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৬

মেলবোর্ন, ১০ জুলাই- নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে…

সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বব্যাপী সৌন্দর্য ও প্রসাধন শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়েছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক সৌন্দর্যপণ্য নির্মাতা…

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

মেলবোর্ন, ১৬ মে- জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে দেশটির মিয়াগি প্রিফেকচার উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক…

যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত গাজার স্বাস্থ্যব্যবস্থা

মেলবোর্ন, ১১ মে-  দীর্ঘদিনের যুদ্ধ ও অবরোধে গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রায় ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au