সর্বশেষ

বিয়েতে কত টাকা খরচ করলেন বিজয়-রাশমিকা?

  • 2:57 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

দুই ভিন্ন রীতিতে আয়োজিত এই রাজকীয় বিয়ের খরচের অঙ্ক নিয়ে এখন চলছে জোর আলোচনা। প্রাথমিক তথ্য অনুযায়ী, শুধুমাত্র ভেন্যু ও আনুষঙ্গিক আয়োজনেই এই তারকা দম্পতি কয়েক কোটি টাকা ব্যয় করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিজয়-রাশমিকার বিয়ের আসর বসেছিল উদয়পুরের আরাবল্লি পর্বতঘেরা একটি বিলাসবহুল রিসর্টে। ১১৭টি কক্ষ সংবলিত এই রিসোর্টে প্রতিটি রুমের এক রাতের ভাড়া ২০ থেকে ৭০ হাজার রুপির কাছাকাছি।

সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র বিয়ের প্রাথমিক আয়োজন ও ভেন্যু বাবদ এখন পর্যন্ত প্রায় সাড়ে আড়াই কোটি রুপি খরচ হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান পরবর্তী সংবর্ধনা এবং প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলো যোগ করলে এই ব্যয়ের পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বিজয়-রাশমিকার বিয়ের খরচের তুলনা করা হচ্ছে বলিউডের বড় বাজেটের বিয়েগুলোর সঙ্গে। ২০১৭ সালে বিরাট কোহলি ও আনুশকা শর্মার ইতালির বিয়ের খরচ ছিল প্রায় ১০০ কোটি রুপি। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের যোধপুরের বিয়েতে ব্যয় হয়েছিল প্রায় ৭৫ কোটি।

তবে অনুরাগীদের অনুমান, রাশমিকা ও বিজয়ের বিয়ের মূল অনুষ্ঠান এবং পরবর্তী রিসেপশন মিলিয়ে মোট খরচের অঙ্ক ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন ভক্ত ও বিনোদন বিশ্লেষকরা।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। ভক্তদের কাছে এই জুটি ‘বিরোশ’ নামে পরিচিত। উদয়পুরের এই বিয়ের আসরে দুই পরিবারের সদস্য ছাড়াও ভারতের নামী চলচ্চিত্র পরিচালক ও অভিনয়শিল্পীরা অংশ নিয়েছেন। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নবদম্পতির আনুষ্ঠানিক প্রীতিভোজ বা রিসেপশন অনুষ্ঠানের ঘোষণার জন্য।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au