সর্বশেষ

ট্রাম্পের সমালোচনায় মুখর হলিউড তারকারা

  • 2:56 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার

মেলবোর্ন, ২ মার্চ- পারমাণবিক ইস্যুতে আলোচনার মধ্যেই ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরায়েল-আমেরিকা। হামলা শুরু হওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন হলিউড তারকারা।

সংগীতশিল্পী জ্যাক হোয়াইট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, একজন প্রেসিডেন্ট যখন যুদ্ধ ঘোষণা করেন, তখন সেই পদ্ধতি ও বক্তব্য অত্যন্ত সমালোচনাযোগ্য। গজা পুনর্গঠনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগ নিয়েও মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করেন তিনি।

হোয়াইট নিজের পোস্টে ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন। অভিনেতা জন কুসাক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এই যুদ্ধ শুরু করা সরকারের মনোযোগ অন্য বিষয়ের থেকে সরাতে সাহায্য করছে। অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, এটা সত্যিই ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’।

কমেডি তারকা রোজি ও’ডোনেল লিখেছেন, তিনি (ট্রাম্প) সব সময় মিথ্যা বলেন। এই তারকা মনে করিয়ে দেন, ট্রাম্পের যুদ্ধ ঘোষণা তার নির্বাচনি প্রতিশ্রুতির বিপরীত। তিনি ট্রাম্পের পুরোনো বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেখান যে, তিনি শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au