বিশ্ব

উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৪৮ ফিলিস্তিনি, শিশু ও নারীসহ বহু হতাহত

  • 11:04 pm - May 14, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার
রাতভর বিমান হামলায় উত্তর জাবালিয়া এলাকায় একাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানা গেছে। (ছবি: BBC)

মেলবোর্ন, ১৪ মে—উত্তর গাজার জাবালিয়া শহর ও শরণার্থী শিবিরে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ইন্দোনেশিয়ান হাসপাতাল। নিহতদের মধ্যে ২২ জন শিশু ও ১৫ জন নারী রয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘটনাস্থলে অন্তত এক ডজন মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই প্রতিবেদনের সত্যতা যাচাই করছে। মঙ্গলবার রাতে জাবালিয়া ও পার্শ্ববর্তী এলাকা ছেড়ে চলে যেতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল, যখন ফিলিস্তিনি একটি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে।

এ ঘটনার প্রেক্ষিতে, জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, গাজায় গণহত্যা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে তিনি ইসরায়েলকে অভিযুক্ত করেন, তারা “ইচ্ছাকৃতভাবে ও নির্লজ্জভাবে বেসামরিক জনগণের ওপর অমানবিক অবস্থা চাপিয়ে দিচ্ছে”।

তিনি গাজার ওপর গত ১০ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের উদ্যোগে ত্রাণ বিতরণ নিয়ন্ত্রণের পরিকল্পনারও সমালোচনা করেন।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন পাল্টা অভিযোগ করেন, আন্তর্জাতিক সহায়তা হামাসের যুদ্ধ প্রচেষ্টায় ব্যবহৃত হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও অ্যাডাম বোহলার কাতারে নতুন করে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনার জন্য সফরের ঘোষণা দিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, যদি হামাস এখনো তাদের হাতে থাকা ৫৮ জন জিম্মি মুক্ত না করে, তবে এই সপ্তাহে গাজায় সামরিক অভিযান আরও জোরদার করা হবে।

মঙ্গলবার দক্ষিণ গাজার ইউরোপীয় হাসপাতাল কম্পাউন্ডে ইসরায়েলি একটি বড় ধরনের বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইসরায়েলি গণমাধ্যমের দাবি, হামলার লক্ষ্য ছিল মোহাম্মদ সিনওয়ার, যিনি গত অক্টোবর মাসে ভাই ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর গাজায় হামাসের নেতৃত্বে আসেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি ছিল “একটি সুনির্দিষ্ট হামলা”, যেখানে “হামাস সন্ত্রাসীরা একটি কমান্ড সেন্টারের নিচে অপারেশন চালাচ্ছিল”।

গত ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের অভূতপূর্ব সীমান্ত হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়। এর জবাবে ইসরায়েল গাজায় পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫২,৯০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au