বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…
মেলবোর্ন, ১৮ মে- ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠার সময় আটক হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সম্প্রতি রাজনৈতিক অঙ্গনের বড় পরিবর্তনের প্রভাব পৌঁছেছে বিনোদন জগতেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু গোপন আলাপ ও স্ক্রিনশট ফাঁস হয়, যেখানে বিভিন্ন তারকার রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রকাশ পায়। সেই ধারাবাহিকতায় আলোচনায় আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়াও।
চলচ্চিত্রে তার সাহসী উপস্থিতি ও খোলামেলা পোশাক নিয়ে আগে থেকেই বিতর্কে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার সমালোচনার মুখেও পড়েছেন।
বর্তমানে তাকে বিমানবন্দর ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে এবং মামলার ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au