খেলা

পাকিস্তান সফরে ম্যাচ কমতে পারে বাংলাদেশের

  • 4:17 am - May 19, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার

মেলবোর্ন ১৯ মে- পাকিস্তান সফরে সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের সদস্যরা। তবে পাঁচ ম্যাচের সিরিজ কমিয়ে তিন ম্যাচ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে লিটন দাসের দল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র ওটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে আরব আমিরাতে।

সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তান যাওয়ার বিষয়ে সকলে সম্মতি দিলেও সঙ্গে দিয়েছেন ম্যাচ কমানোর শর্তে।

ব্যস্ত সূচিতে নিজেদের ফিট রাখতে ক্রিকেটাররা এমন দাবি করেছেন। ২৫ মে থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি ২৭ মে করা হয়। পাঁচ ম্যাচ শেষ হবে ৫ জুন। এরপর দেশে এসে আবার তিন সংস্করণের সিরিজ খেলতে উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়।

সবকিছু বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ কমানোর কথা বলেছেন বলে জানিয়েছে ক্রিকেট অপারেশন্স। ওটিএন বাংলাকে জানায়, “ক্রিকেটারদের পাকিস্তান যেতে কোনো সমস্যা নেই। কিন্তু তারা পাঁচ ম্যাচ কমিয়ে তিন ম্যাচে আনার কথা বলেছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।

এদিকে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে বাড়িয়ে তিন ম্যাচ করতে আমিরাত ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বিসিবি। ভ্রমণের ঝক্কি কমাতেই মূলত টিম ম্যানেজম্যান্টের পরামর্শে এমন আমিরাতকে এমন অনুরোধ করে বিসিবি।

ক্রিকেট অপারেশন্স সূত্র জানায়, আমিরাতের বিপক্ষে খেলে দেশে এসে আবার পাকিস্তানের জন্য বিমান ধরতে হবে। এসব ঝক্কি কমাতে বিসিবি অনুরোধ করেছে। তবে এখনো কোনো কিছুই নিশ্চিত না।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে আজ ১৯ মে, শারজাহতে। আমিরাত ক্রিকেট বোর্ড যদি সবুজ সিগন্যাল দেয় তাহলে দুই দিন বিরতি দিয়ে হতে পারে আরেকটি ম্যাচ। এরপর পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়ার চিন্তা রয়েছে দলের।

এই শাখার আরও খবর

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন

OTN বাংলা, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া…

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞানচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ইতিহাসে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন এক উজ্জ্বল ও অনন্য ব্যক্তিত্ব। জ্ঞান, দেশপ্রেম, মানবিকতা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au