অস্ট্রেলিয়া

লিবারেল পার্টি থেকে আলাদা হলো ন্যাশনালস, কোয়ালিশন চুক্তি ভেঙে গেল

  • 10:11 pm - May 20, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার
ডেভিড লিটলপ্রাউড ও স্যুসান লেই – নতুন পার্লামেন্টে ঐতিহাসিক বিভাজনের মুখে দুই প্রধান বিরোধী দলের নেতৃত্ব। (ফাইল ছবি)

মেলবোর্ন, ২১ মে- কয়েক দশক পর অস্ট্রেলিয়ার লিবারেল ও ন্যাশনাল পার্টির মধ্যে ঐতিহাসিক বিভাজন ঘটে গেল। ন্যাশনাল পার্টি নতুন বিরোধীদলীয় নেত্রী স্যুসান লেইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ নীতিগত প্রতিশ্রুতি আদায়ে ব্যর্থ হওয়ায় তারা কোয়ালিশন চুক্তি থেকে বেরিয়ে এসেছে।

Sky News-এর রাজনৈতিক সম্পাদক অ্যান্ড্রু ক্লেনেল প্রথম এ খবর প্রকাশ করেন মঙ্গলবার সকালে, জানিয়ে দেন যে ন্যাশনাল পার্টির এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে—“আর কোনও কোয়ালিশন চুক্তি হবে না।”

পরবর্তীতে এই বিভাজন নিশ্চিত করেন ন্যাশনাল পার্টির নেতা ডেভিড লিটলপ্রাউড

সাংবাদিকদের তিনি জানান, “আজ সকালে, স্যুসান লেই এবং আমি যে আলোচনা করেছি, তার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির সিদ্ধান্ত হয়েছে এই নির্বাচনের পর আমরা লিবারেল পার্টির সঙ্গে আর কোনও কোয়ালিশন চুক্তিতে ফিরছি না।”

তিনি আরও বলেন, “আমরা নীতিগত অবস্থান থেকে একা বসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের প্রতিনিধিত্ব করা জনগণের জীবনে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ নীতিমালা পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছি।”

তবে লিটলপ্রাউড জানান, স্যুসান লেইকে তিনি স্পষ্ট জানিয়েছেন—ন্যাশনাল পার্টি ভবিষ্যতে দরজা খোলা রাখবে। “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা কোয়ালিশনে যাচ্ছি না। তবে আমরা বাস্তববাদী হব এবং স্যুসান ও তার দলের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব, যেন আগামী নির্বাচনে আলবানিজ সরকারকে পরাজিত করতে পারি।”

তিনি বলেন, “লিবারেল পার্টি এখন পুনর্গঠনের পথে রয়েছে। আমাদের অনুপস্থিতিতে তাদের সেই সুযোগ দেওয়া জরুরি ছিল, যাতে তারা নিজেদের অবস্থান পুনরায় আবিষ্কার করতে পারে।”

ক্লেনেল বলেন, “আমি মনে করতে পারছি না, শেষ কবে এমন ঘটনা ঘটেছিল। কিন্তু এটা পরিষ্কার যে, লিবারেল এবং ন্যাশনাল পার্টির নীতিগত পার্থক্য এখন অনেক বেশি।”

অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউর এক প্রতিবেদনে প্রকাশ, ন্যাশনাল পার্টি চেয়েছিল—লিবারেল পার্টি নিম্নলিখিত তিনটি নীতির ব্যাপারে প্রতিশ্রুতি দিক:

  1. সুপারমার্কেট জায়ান্টদের ভাঙতে জোরপূর্বক ডিভেস্টমেন্ট ক্ষমতা,

  2. ২০ বিলিয়ন ডলারের আঞ্চলিক ভবিষ্যত তহবিল,

  3. পারমাণবিক শক্তির বাস্তবায়ন।

তবে স্যুসান লেই বলেছিলেন, অতীতের কোয়ালিশন চুক্তিগুলিতে নীতিগত বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি, এবং এই রীতির ধারাবাহিকতা থাকা উচিত।

এদিকে, সাম্প্রতিক নির্বাচনে লিবারেল পার্টি ইতিহাসের সবচেয়ে বাজে ফল করেছে, যেখানে ন্যাশনাল পার্টি তাদের সব নিম্নকক্ষের আসন ধরে রেখেছে।

ন্যাশনালসের ডেপুটি নেতা কেভিন হোগান বলেন, “আমরা কিছু কাজ ঠিকঠাক করছি নিজেদের পার্টি হিসেবে। লিবারেল পার্টির সঙ্গে চুক্তি করার চেষ্টা করছিলাম, কিন্তু ওদের এখন কিছু নীতিগত বিষয় নির্ধারণে সময় দরকার। কাজেই, এই আলাদা হওয়ার পদক্ষেপ আসলে অনেকটাই পরিষ্কার।”

তিনি আরও বলেন, “আমি মনে করি না এটা দীর্ঘমেয়াদি বিচ্ছেদ হবে। তবে এই মুহূর্তে এটা খুবই কঠিন, কারণ লিবারেল পার্টিকে নিজেদের ঘর গোছাতে হবে।”

তবে কবে আবার একসাথে হবে—এই প্রশ্নে হোগান বলেন, “আমি কোনও সময়সীমা দিতে চাই না। এটা নির্ভর করবে পরিস্থিতির ওপর। আমার ইচ্ছা, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার একত্রিত হই—হোক সেটা কয়েক সপ্তাহ, কয়েক মাস বা কয়েক বছর।”

তিনি জানান, বিভাজনের সময়সীমা লিবারেল পার্টিই নির্ধারণ করেছিল। “তারা বলেছিল, এই সপ্তাহান্তের মধ্যেই কোয়ালিশন চুক্তিতে সই করতে হবে।”

এই শাখার আরও খবর

‘সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না দেশ’- পাকিস্তানকে কড়া বার্তা মোদির

মেলবোর্ন, ২২ এপ্রিল- জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা…

লোডশেডিংয়ের প্রকৃত চিত্র আড়াল করছে সরকার

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশে গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের সংকট আরও তীব্র হয়ে উঠেছে, আর সেই সংকটের বাস্তব চিত্র ও সরকারি হিসাবে বড় ধরনের…

ভোট গণনায় বিলম্ব, বিক্ষোভের মুখে পেরুর নির্বাচন প্রধানের পদত্যাগ

মেলবোর্ন, ২২ এপ্রিল- পেরুর নির্বাচনী সংস্থার প্রধান দীর্ঘ সময় ধরে ভোট গণনায় বিলম্ব এবং চলমান বিশৃঙ্খলার মধ্যে জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। দেশটিতে সাম্প্রতিক সাধারণ…

জামিন পেয়েও কেন এখনও মুক্তি পাননি সেই মহিলা লীগ নেত্রী

মেলবোর্ন, ২২ এপ্রিল- রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেলেও আইনি কাগজপত্রের জটিলতায় এখনো কারামুক্ত…

শেষ মুহূর্তে জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে তাঁর ইসলামাবাদ সফরের পরিকল্পনা…

ঐকমত্য কমিশনের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সারা হোসেন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা ও গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তাঁর দাবি, এই কমিশন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au