অস্ট্রেলিয়া

কুইন্সল্যান্ডের ১৭ বছরের কিশোরী ফোবি বিশপের রহস্যজনক নিখোঁজ: আকাশ, স্থল ও জলপথে তল্লাশি শুরু

  • 12:54 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার
ফোবি বিশপ আট দিন আগে একটি ফ্লাইটে ওঠার কথা ছিল, কিন্তু তিনি বিমানবন্দরে পৌঁছাননি। ছবি: ফেসবুক

মেলবোর্ন, ২৪ মে—কুইন্সল্যান্ডের গুড স্ক্রাব ন্যাশনাল পার্কে নিখোঁজ কিশোরী ফোবি বিশপের সন্ধানে আজ থেকে আকাশ, স্থল ও জলপথে তল্লাশি শুরু করেছে জরুরি সেবা সংস্থাগুলো। ফায়ার অ্যান্ড রেসকিউ দল একটি ড্রোন উড়ানোর প্রস্তুতি নিচ্ছে পার্কজুড়ে, যা জিন জিন শহরের বাইরে অবস্থিত এবং বিশপ যেখানে শেষবার দেখা গিয়েছিল, সেখান থেকে এক ঘণ্টার দূরত্বে।

কুইন্সল্যান্ডের স্টেট ইমারজেন্সি সার্ভিসের সদস্যরা পার্কের ঝোপঝাড়ের মধ্যে তল্লাশি চালাতে শুরু করেছেন, অন্যদিকে পুলিশ ডাইভিং ইউনিট পার্কের জলাশয়ে অনুসন্ধান চালাচ্ছে। গত রাতে পুলিশ জানিয়েছে, তারা পার্কে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ এভিডেন্স খুঁজে পেয়েছে, যা মামলার অগ্রগতিতে সহায়ক হতে পারে।

ডিটেকটিভ অ্যাক্টিং ইনস্পেক্টর রায়ান থম্পসন বলেন, “ডাইভিং স্কোয়াড পার্কের একটি খালের মধ্যে তল্লাশিতে সহায়তা করেছে। এরপর পুলিশ গুড নাইট স্ক্রাব ন্যাশনাল পার্কে অনুসন্ধান চালাচ্ছে, যাতে ফোবির নিখোঁজ হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি, তবে তদন্তের প্রতিটি সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ এখনো নিশ্চিত করেনি যে খুঁজে পাওয়া বস্তুটি ফোবির মামলার সঙ্গে সংশ্লিষ্ট কি না। হত্যাকাণ্ড তদন্তকারী ইউনিট এই অনুসন্ধানে সহায়তা করছে, তবে পুলিশ এখনও আশাবাদী যে ফোবি বিশপ জীবিত রয়েছেন।

ফোবিকে সর্বশেষ দেখা গিয়েছিল বৃহস্পতিবার, ১৫ মে সকালে, তার সহবাসীদের সঙ্গে। তারা জানিয়েছেন, ফোবিকে সকাল ৮:৩০টায় বান্ডাবার্গ আঞ্চলিক বিমানবন্দরের বাইরে নামিয়ে দিয়েছিলেন।

তার কাছে ব্রিসবেন হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার টিকিট ছিল, তবে সে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করেনি বা ফ্লাইটে চেক-ইন করেনি।

এরপর থেকে ফোবি বা তার লাগেজের কোনও নিশ্চিত সন্ধান পাওয়া যায়নি। একটি ধূসর রঙের হুন্ডাই ix35 (নিবন্ধন নম্বর: 414EW3) – যেটিতে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিকেও বুধবার অপরাধস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে।

পুলিশ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে, ওই গাড়িটির ১৫ মে বান্ডাবার্গের এয়ারপোর্ট ড্রাইভ ও স্যামুয়েলস রোড এলাকায় এবং জিন জিন এলাকায় কোথাও দেখা গেলে তাদের কাছে ড্যাশক্যাম বা সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কাইলি জনসন তার নিখোঁজ মেয়ে ফোবি বিশপের (১৭) সঙ্গে। ফোবিকে শেষবার আট দিন আগে বান্ডাবার্গ বিমানবন্দরের কাছে দেখা গিয়েছিল। ছবি: ফেসবুক

ফোবির মা কাইলি জনসন এক আবেগঘন বার্তায় বলেন, “প্রতিদিন যাচ্ছে আর নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। না জানার এই যন্ত্রণা অসহনীয়।” তিনি আরও বলেন, “আমরা সবকিছু দিতে প্রস্তুত, শুধু তোমার কণ্ঠ শুনতে চাই, তোমাকে কোলে নিয়ে জড়িয়ে ধরতে চাই।”

এই শাখার আরও খবর

‘সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না দেশ’- পাকিস্তানকে কড়া বার্তা মোদির

মেলবোর্ন, ২২ এপ্রিল- জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা…

লোডশেডিংয়ের প্রকৃত চিত্র আড়াল করছে সরকার

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশে গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের সংকট আরও তীব্র হয়ে উঠেছে, আর সেই সংকটের বাস্তব চিত্র ও সরকারি হিসাবে বড় ধরনের…

ভোট গণনায় বিলম্ব, বিক্ষোভের মুখে পেরুর নির্বাচন প্রধানের পদত্যাগ

মেলবোর্ন, ২২ এপ্রিল- পেরুর নির্বাচনী সংস্থার প্রধান দীর্ঘ সময় ধরে ভোট গণনায় বিলম্ব এবং চলমান বিশৃঙ্খলার মধ্যে জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। দেশটিতে সাম্প্রতিক সাধারণ…

জামিন পেয়েও কেন এখনও মুক্তি পাননি সেই মহিলা লীগ নেত্রী

মেলবোর্ন, ২২ এপ্রিল- রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেলেও আইনি কাগজপত্রের জটিলতায় এখনো কারামুক্ত…

শেষ মুহূর্তে জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে তাঁর ইসলামাবাদ সফরের পরিকল্পনা…

ঐকমত্য কমিশনের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সারা হোসেন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা ও গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তাঁর দাবি, এই কমিশন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au