বিশ্ব

পাকিস্তানি ভিক্ষুকদের ধরে ধরে ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশ

  • 8:54 pm - May 25, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন, ২৫ – গত ১৬ মাসে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচ মুসলিম দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসেই পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপি সেহর কামরানের করা একটি লিখিত প্রশ্নের জবাবে পার্লামেন্টে এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।

নকভির কাছে গত তিন বছরের তথ্য চাওয়া হলেও তিনি কেবল ২০২৪ সালের জানুয়ারি মাসের পরের তথ্যই সরবরাহ করেছেন।

তার দেওয়া সরকারি তথ্য অনুসারে, জানুয়ারি ২০২৪ থেকে মোট ৫ হাজার ৪০২ পাকিস্তানি নাগরিককে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এর মধ্যে ২০২৪ সালে ৪ হাজার ৮৫০ পাকিস্তানি নাগরিক কে দেশে ফেরত পাঠানো হয়। আর ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে পাঠানো হয় ৫৫২ জনকে।

এর মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানি ভিক্ষুককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। সংখ্যাটি ৫ হাজার ৩৩ জন।

তবে সম্প্রতি পাকিস্তানি ভিক্ষুকের সংখ্যা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কমে গেছে। আর এমনটা হয়েছে, দেশগুলোর পাকিস্তানি পাসপোর্টে ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হওয়ার কারণে।

২০২৩ সালের শেষ দিকে ইউএই (সংযুক্ত আরব আমিরাত) পাকিস্তানিদের জন্য তাদের ভিসা নীতিতে কিছু কঠোর পরিবর্তন আনে।

বিশেষ করে পাকিস্তানি নাগরিকদের জন্য কিছু নির্দিষ্ট ধরনের পাসপোর্ট বা ভিসা প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এই নিষেধাজ্ঞা মূলত পাকিস্তানি নাগরিকদের অবৈধভাবে আমিরাতে প্রবেশ এবং বসবাস বন্ধ করতে চালু করা হয়। ইউএই সরকারের দাবি- অনেক পাকিস্তানি নাগরিক অবৈধভাবে কাজ করছেন বা ভিসা শর্তভঙ্গ করছেন, যার কারণে তারা কঠোর পদক্ষেপ নিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানী পাসপোর্টধারীরা বিশেষ করে ভিক্ষাবৃত্তি, অবৈধ বসবাস এবং কাজের শর্ত ভঙ্গের কারণে সমস্যায় পড়েছেন। যার ফলে ইউএই কর্তৃপক্ষ পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে।

এদিকে সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে জানানো হয় যে, যেসব পাকিস্তানি নাগরিক সৌদি আরবে অবৈধভাবে বসবাস করছেন বা ভিক্ষাবৃত্তি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিয়াদের অভিযোগ, ওমরাহ হজের ভিসা নিয়ে এসেও পাকিস্তানিরা মক্কায় ভিক্ষা করে। এসব অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য সৌদি আরবের ভিসা শর্তগুলো কঠোর হয়ে গেছে।

এই শাখার আরও খবর

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

দুই দশকে কলকাতায় বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

মেলবোর্ন, ২০ আগষ্ট- সরকার বদলেছে একাধিকবার। বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেস, এরপর বিজেপির শাসন। কিন্তু কলকাতায় বড় অগ্নিকাণ্ডের চিত্র খুব একটা বদলায়নি। গত দুই দশকে শহরটিতে…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au