বিশ্ব

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ভারতের মুসলিম নেতা ওয়াইসির

  • 1:51 pm - May 31, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
আসাদউদ্দিন ওয়াইসি।

মেলবোর্ন, ৩১ মে— ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-দলের প্রধান ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলির অর্থায়ন রোধে পাকিস্তানকে আবারো ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।

তিনি আরও দাবি করেন, সন্ত্রাসী সংগঠনগুলোকে পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তারা ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

সৌদি আরবের রিয়াদে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির।

এছাড়া তিনি পাকিস্তানি সেনাপ্রধানের পাশে বসে থাকা যুক্তরাষ্ট্রের মনোনীত এক ‘সন্ত্রাসীর’ ছবির দিকে ইঙ্গিত করে বলেন, এটি সন্ত্রাসবাদের সঙ্গে স্পষ্ট যোগসূত্র দেখায়।

তিনি বলেন, পাকিস্তানকে অবশ্যই এফএটিএফ-এর ধূসর তালিকায় আবারো অন্তর্ভুক্ত করতে হবে, এর ফলে আমরা এদের সন্ত্রাসী সংগঠনের জন্য অর্থায়ন নিয়ন্ত্রণ করতে পারব।

যখন এই ব্যক্তিকে (আসিম মুনির) পাকিস্তানে ফিল্ড মার্শাল করা হয়, তখন মোহাম্মদ এহসান নামে একজন মার্কিন মনোনীত সন্ত্রাসী ফিল্ড মার্শালের ঠিক পাশে বসে ছিলেন। এই ফিল্ড মার্শালের সঙ্গে তার করমর্দনের ছবিও পাওয়া গেছে। পাকিস্তানের জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেখানে সমৃদ্ধ হচ্ছে, তাদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হিন্দু-মুসলিম দাঙ্গা তৈরি করে ভারতকে অস্থিতিশীল করার জন্য এই কাজটি করা হচ্ছে।’

ওয়াইসির দাবি, ২৬/১১-এর মুম্বই হামলায় জড়িত সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তথ্য পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ। এমনকি এই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত সাজিদ মিরকে নিয়েও মিথ্যা বলেছে।

তার দাবি, পাকিস্তান প্রথমে বলেছিল, সাজিদ মারা গিয়েছে। পরে তারাই আবার সাজিদের বেঁচে থাকার কথা জানিয়েছিল।

ওয়াইসি জানান, ২০১৬ সালে পাঠানকোটে হামলার পর ইসলামবাদ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নওয়াজ শরিফ তার কাছে হামলায় পাকিস্তানের যুক্ত থাকার প্রমাণ চান। তাদেরকে সব প্রমাণ দেওয়া হয়েছিল।

এআইএমআইএম প্রধানের দাবি, আবরসহ মুসলিম বিশ্বকে মিথ্যা তথ্য দেয় পাকিস্তান। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।

এই শাখার আরও খবর

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

দুই দশকে কলকাতায় বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

মেলবোর্ন, ২০ আগষ্ট- সরকার বদলেছে একাধিকবার। বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেস, এরপর বিজেপির শাসন। কিন্তু কলকাতায় বড় অগ্নিকাণ্ডের চিত্র খুব একটা বদলায়নি। গত দুই দশকে শহরটিতে…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au