অস্ট্রেলিয়া

কুইন্সল্যান্ডে তিন বছরের মেয়েকে হত্যার অভিযোগে অভিযুক্ত মা লরেন ফ্লানিগানের মৃত্যু

  • 11:11 pm - June 02, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
লরেন ফ্লানিগানকে শুক্রবার তাঁর জেল সেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। রবিবার ছোট্ট সোফিয়ার স্মরণে একটি মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: ইনস্টাগ্রাম

মেলবোর্ন, ০২ জুন—কুইন্সল্যান্ডের এক মা, যিনি তাঁর তিন বছরের মেয়ে সোফিয়াকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন, ব্রিসবেনের এক কারাগারে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর তার মৃত্যু হয়েছে।

৩২ বছর বয়সী লরেন ইনগ্রিড ফ্লানিগানকে তাঁর মেয়ে সোফিয়া রোজকে ছুরি দিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। গত সপ্তাহে বুন্দাবার্গের মুর পার্ক বিচে তাঁদের বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার পর ফ্লানিগানকে হেফাজতে নেওয়া হয়েছিল, তবে গত শুক্রবার ব্রিসবেন উইমেন্স কারেকশনাল সেন্টারে তাঁর সেল থেকে অচেতন অবস্থায় পাওয়া গেলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ সোমবার নিশ্চিত করা হয়েছে, ফ্লানিগান রবিবার রাতে মারা গেছেন। এক বিবৃতিতে বলা হয়, “৩২ বছর বয়সী এক নারী, যিনি ৩০ মে শুক্রবার হেফাজতে থাকার সময় সেলে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল, তাঁর মৃত্যুর পর পুলিশ কোরোনারের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করবে।”

“কুইন্সল্যান্ড কারেকটিভ সার্ভিসেসের কর্মকর্তারা সঙ্গে সঙ্গে সাহায্য করেন এবং পরে প্যারামেডিকরা তাঁকে দ্রুত গুরুতর অবস্থায় প্রিন্সেস আলেকজান্দ্রা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ফ্লাগিগানকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, ফ্লানিগানের মৃত্যুর কারণ অনুসন্ধানে কারেকটিভ সার্ভিসেস ইনভেস্টিগেশন ইউনিট তদন্ত করবে।

সোমবার সকালে স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি বলেন, “বুন্দাবার্গ একটি খুব ছোট্ট কমিউনিটি, এবং সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা এই কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে।” 

“যখন এমন ঘটনা ঘটে, তখন তা কষ্ট দেয়। কিন্তু যখন এটি ছোট শহর বা আঞ্চলিক শহরে ঘটে, তখন এর প্রভাব আরও গভীর হয়।”

তিনি আরও বলেন, “আমি জানি এটি একটি বেদনাদায়ক অভিজ্ঞতা… তদন্ত হবে এবং সেটাই সঠিক।”

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট ব্র্যাড ইনস্কিপ জানান, সোফিয়াকে বাঁচানোর জন্য জরুরি সেবাকর্মীরা একাধিকবার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সোফিয়ার পিতা হত্যাকাণ্ডের সময় বাড়িতে ছিলেন না, তবে ঘটনাটি শুনে তিনি ফিরে আসেন।

রবিবার, মুর পার্ক বিচ কমিউনিটি ছোট্ট সোফিয়ার স্মরণে একটি মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠান আয়োজন করে। লরেন ফ্লানিগানের পরবর্তী আদালতে হাজিরা জুলাই মাসে হওয়ার কথা ছিল।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au