বিশ্ব

ট্রাম্পের শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি কমছে: ওইসিডি

  • 8:37 am - June 04, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, বাংলাদেশি পণ্যে সম্পূরক শুল্ক কমে ১৯ শতাংশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০৪ জুন— ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির শুল্কনীতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতির গতি ধীর হয়ে পড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)।

সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে দাঁড়াবে মাত্র ২ দশমিক ৯ শতাংশ, যা আগের পূর্বাভাস ৩ দশমিক ১ শতাংশ থেকে কম।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বজুড়ে বাণিজ্যিক বাধা বেড়ে যাওয়াকেই এই প্রবৃদ্ধি কমে যাওয়ার মূল কারণ হিসেবে দেখছে ওইসিডি। এর ফলে প্রায় সব দেশেই অর্থনৈতিক দুর্বলতা দেখা দেবে।’

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বিভিন্ন দেশের ওপর একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছেন। তবে এসব সিদ্ধান্তের ধরন অনিশ্চিত ও হঠাৎ হওয়ায় বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে।

ওইসিডির প্রধান অর্থনীতিবিদ আলভারো পেরেইরা বিসিকে বলেন, “আমরা প্রায় সব দেশের জন্যই পূর্বাভাস কমিয়ে আনছি। অর্থাৎ, আগের তুলনায় প্রবৃদ্ধি ও চাকরির সুযোগ কমে যাবে।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২ শতাংশ থেকে ১ দশমিক ৬ শতাংশে নামতে পারে এবং ২০২৬ সালে তা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতির ঝুঁকিও বাড়ছে, যদিও ট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তার শাসনে মূল্যস্ফীতি কমবে।

তবে ওইসিডির প্রতিবেদন প্রকাশের আগেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, “শুল্কনীতির কারণে আমাদের অর্থনীতি এখন দুর্দান্ত!”

তবে এই দাবির বিপরীতে যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে দেশটির অর্থনীতি বার্ষিক হারে ০ দশমিক ২ শতাংশ হারে সংকুচিত হয়েছে। ২০২২ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঋণাত্মক প্রবৃদ্ধির মুখ দেখল।

বিশ্ব অর্থনীতির এই মন্থর গতির পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলো আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে, বিশেষ করে বিনিয়োগ, কর্মসংস্থান ও বাণিজ্যে।

এই শাখার আরও খবর

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au