প্রবাস দর্পন

সিডনিতে ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উদযাপন

  • 10:12 pm - June 04, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার
দেবী সাহা পরিবার গত মঙ্গলবার, (৩ জুন), ২০২৫ ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালন করেন। (ছবি: শতদল তালুকদার)

– শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ০৪ জুন—প্রবাস মানেই নিজের শিকড়, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য থেকে অনেক দূরে থাকা। কিন্তু কিছু মানুষ আছেন, যারা সেই দূরত্বকে হৃদয় দিয়ে পূরণ করেন – যাঁরা দেশের মাটি ছেড়ে এলেও মন ছেড়ে আসেন না কখনো। এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিডনির এক নিবেদিতপ্রাণ বাঙালি পরিবার, যার নাম দেবী সাহা। লোকনাথ বাবার আশীর্বাদ হিসেবে বাবা তার একমাত্র সন্তান ঐশিক অন্তর পাল এবং দেবী সাহা’র স্বামী গৌতম কুমার পাল, যারা টানা ২৫ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে গভীর ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার তিরোধান উৎসব পালন করে আসছেন।

সিডনিতে ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উদযাপন। ছবি: শতদল তালুকদার

প্রতি বছরই নির্দিষ্ট তিথিতে, যথাযথ বিধিবিধান অনুসরণ করে এই পরিবারের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয় লোকনাথ বাবার পূজা। ধূপ-দীপ, ফুল-মালা, ফল-মিষ্টি আর নামসঙ্কীর্তনের মধ্য দিয়ে গৃহের প্রতিটি কোণ যেন ভরে ওঠে এক পবিত্র অনুভবে। উপস্থিত থাকেন আত্মীয়-স্বজন, প্রিয়জন ও সিডনির বাঙালি সমাজের ভক্তগণ। সবার মাঝে বিতরণ করা হয় প্রসাদ ও শান্তির বার্তা। 

তারই ধারাবাহিকতায় দেবী সাহা পরিবার গত মঙ্গলবার, (৩ জুন), ২০২৫ ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালন করেন।

আয়োজক পরিবারের কর্তৃপক্ষ বলেন,

“আমরা ২৫ বছর ধরে এই পূজা করে চলেছি আমাদের সাধ্যমতো, কোনো বিশাল আড়ম্বর না রেখে শুধু বাবার প্রতি আমাদের অন্তরের বিশ্বাস ও ভক্তিকে কেন্দ্র করে। আমরা মনে করি, লোকনাথ বাবা আছেন আমাদের সঙ্গে, আমাদের পরিবারে, আমাদের জীবনে। তাঁর আশীর্বাদেই আমরা প্রতিটি বছর এই তিরোধান উৎসব পালন করতে পারছি। আপনারা সকলে আমাদের পাশে থাকুন, আমাদের জন্য প্রার্থনা করুন, যাতে এই পূজার ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে পারি।”

এই দীর্ঘ পথচলার পেছনে আছে অগাধ আস্থা, কঠিন প্রবাসজীবনের মধ্যেও ধৈর্য ও প্রতিজ্ঞা। লোকনাথ বাবার জীবনের মতোই—যেখানে ধৈর্য, দয়া ও নিঃস্বার্থ সেবা ছিল মূল বার্তা—এই পূজাও তাই হয়ে উঠেছে আধ্যাত্মিক শক্তির এক প্রতীক।

প্রবাস জীবনে বাংলা সংস্কৃতি ও লোকনাথ বাবার পূজার এই ধারাবাহিকতা যেন আরও অনেককে অনুপ্রাণিত করে—এই গভীর বার্তাটি উপস্থিত সকলের মাঝে এক উজ্জ্বল অনুভূতি হিসেবে প্রতিভাসিত হয়।

এই শাখার আরও খবর

রাষ্ট্রের উদাসীনতায় আটকে বিচার, স্বজনদের নীরব কান্নাই যেন ‘তীব্র প্রতিবাদ’

মেলবোর্ন, ৬ মার্চ- যশোরে উদীচীর সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ২৭ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচার প্রক্রিয়া। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা যায়নি, চূড়ান্ত শাস্তিও…

গর্ভপাতে কাতরাচ্ছে পৃথিবী

স্বর্গ থেকে ইরা নেমে এলো এক  মায়ের জঠোরে। মায়ের উষ্ণ আশ্রয়ে সেই নিষ্পাপ স্পন্দন পরিপূর্ণ হতে থাকলো- নাভি বন্ধনের অন্ধকার ঘর ছেড়ে পৃথিবীর আলো-বাতাসে মুক্ত…

পাঁচ টাকার গল্প

মেলবোর্ন, ৫ মার্চ: দিদারুল ইসলাম ২০২২ সাল। উত্তরার কোলাহলে, ধূসর-গোলাপি পোশাক গায়ে, ফুডপআন্ডার রাইডার হয়ে ছুটে চলি অলিগলি ধরে।সকাল হতে সন্ধ্যা অবধি স্থায়ী হয় ছুটে…

ঈদে ছুটি বেড়ে ৭ দিন

মেলবোর্ন, ৫ মার্চ- পবিত্র ঈদুল ফিতরের ছুটি এবার মোট সাত দিন হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চকেও ছুটি যুক্ত করা হয়েছে, যাতে…

হিমাইতপুরে দোল-পূর্ণিমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব-বর্ষ মহোৎসব শুরু

মেলবোর্ন, ০৫ মার্চ- পাবনার হিমাইতপুরে প্রভাতের সমবেত প্রার্থনা, সন্ধ্যার প্রদীপ প্রজ্বলন ও ধর্মালোচনার মধ্য দিয়ে পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব-বর্ষ স্মরণ…

আরও বাড়ল যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি

মেলবোর্ন, ৪ মার্চ-  যুক্তরাষ্ট্রে অল্প সময়ের মধ্যে ভিসা এবং গ্রিন কার্ড পেতে আগ্রহী আবেদনকারীদের জন্য পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au