বিশ্ব

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

  • 4:33 pm - June 09, 2025
  • পঠিত হয়েছে:২৩৩ বার
২০২৫ সালের ৯ জুন বানুন, গেরিকের ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে একটি পারোডুয়া আলজা এমপিভি ও একটি বাসের সংঘর্ষে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। সূত্র: মালয় মেইল

মেলবোর্ন ৯ জুন –মালয়েশিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বার্নামার বরাতে মালয় মেইল জানায়, স্থানীয় সময় রোববার (৮ জুন) রাত ১টা ১০ মিনিটে সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে গেরিক হাসপাতাল থেকে দুর্ঘটনার বিষয়ে জরুরি কল আসে। দুর্ঘটনাটি ঘটেছে গেরিকের বানুনে ইস্ট-ওয়েস্ট মহাসড়কে।
জানা গেছে, সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস তেরেঙ্গানুর জের্টিহ থেকে পেরাকের তানজুং মালিম যাচ্ছিল। পথে একটি পেরোদুয়া আলজা মাল্টি-পারপাস গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। পরে হাসপাতালে আরও দুজন মারা যান।
আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা নিয়ে এখনও শঙ্কা কাটেনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি তাৎক্ষণিকভাবে এক ফেসবুক পোস্টে লেখেন, “আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে নিহতদের পরিবারের জন্য যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি। এই ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এটি আমাদের সবার জন্য সতর্কতার শিক্ষা হওয়া উচিত। জীবনের মূল্য অনেক বেশি, এটি অপূরণীয়।”
পরে পৃথক এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী আবদ কাদির জানান, তার মন্ত্রণালয় হতাহতদের সব ধরনের সহায়তা দেবে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহত ও আহতদের পরিচয় জানাতে কাজ করছে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন।

সূত্র: মালয় মেইল

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au