বিশ্ব

কলম্বিয়ায় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে তুরবেকে জনসভায় গুলি

  • 4:54 pm - June 09, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে তুরবে বোগোতা, কোলম্বিয়ায় একটি নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ হন। (এপি)

মেলবোর্ন ৯ জুন – বোগোতায় একটি জনসভায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে তুরবে। ৩৯ বছর বয়সি এই রক্ষণশীল রাজনীতিবিদ রাজধানীতে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এক বন্দুকধারী তাকে মাথায় দুইবার ও হাঁটুতে একবার গুলি করে। হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়।

সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে তুরবে কোলম্বিয়ার বোগোতায় একটি নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ হন। (এপি: জন উইলসন ভিজকাইনা)

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ১৫ বছরের নিচে এক কিশোরকে “পিস্তল ধরনের আগ্নেয়াস্ত্র” বহনের দায়ে গ্রেফতার করা হয়েছে। মিগুয়েল উরিবেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মস্তিষ্কে নিউরোসার্জারি ও পেরিফেরাল ভাসকুলার অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানিয়েছে বোগোতার সান্তা ফে ক্লিনিক।

তুরবের স্ত্রী মারিয়া ক্লাউডিয়া তারাজোনা তার স্বামীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, “সে জীবনের জন্য লড়াই করছে।” পরে তিনি জানান, উরিবে অস্ত্রোপচার থেকে বেঁচে ফিরেছেন, তবে এখনো সংকটজনক অবস্থায় রয়েছেন।

তারাজোনা স্থানীয় মিডিয়াকে বলেন, “মিগুয়েল অস্ত্রোপচার শেষ করেছে, সে টিকে আছে। প্রতি ঘন্টা এখন গুরুত্বপূর্ণ। সে প্রথম যুদ্ধটা জিতেছে, তবে সামনে অনেক পথ বাকি।”

সরকার এ ঘটনার জন্য প্রায় ৭৩০,০০০ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এই সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানায়। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, যিনি প্রায়ই উরিবের সমালোচনার মুখে পড়েন, এক্স-এ এক বার্তায় উরিবের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, “আমি জানি না কীভাবে তোমাদের এই কষ্ট লাঘব করবো। এটি একজন মায়ের ও জাতির কষ্ট।”

পরে পেট্রো জানান, এই হামলার পেছনে কারা রয়েছে তা উদঘাটনে তদন্ত চলবে এবং নিরাপত্তা ব্যর্থতাগুলোর দিকেও নজর দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রেসিডেন্ট পেট্রোর “উস্কানিমূলক বক্তব্যই এই সহিংসতার জন্য দায়ী”।

উরিবে এখনো ডানপন্থী সেন্ট্রো ডেমোক্রেটিকো পার্টির অফিসিয়াল প্রেসিডেন্ট প্রার্থী নন, তবে তিনি কলম্বিয়ার এক বিশিষ্ট পরিবার থেকে এসেছেন। তার মা সাংবাদিক ডায়ানা তুরবে ১৯৯০ সালে পাবলো এস্কোবার-এর নেতৃত্বাধীন একটি সশস্ত্র গোষ্ঠী কর্তৃক অপহৃত হন এবং ১৯৯১ সালে একটি উদ্ধার অভিযানে নিহত হন। তার দাদা ছিলেন জুলিও সিজার তুরবে, যিনি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন।উরিবের সমর্থকেরা বর্তমানে বোগোতার হাসপাতালে তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন, মোমবাতি জ্বালাচ্ছেন এবং ক্রুশ ধরে দাঁড়িয়ে আছেন।

দলের নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে (যার সঙ্গে মিগুয়েলের আত্মীয়তার সম্পর্ক নেই) বলেন, এটি একটি “জাতির আশার বিরুদ্ধে আক্রমণ।” উল্লেখ্য, কলম্বিয়া বহু দশক ধরে বামপন্থী বিদ্রোহী, অপরাধী চক্র ও সরকারের মধ্যকার সহিংস সংঘর্ষে জর্জরিত।

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au