বিশ্ব

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

  • 9:58 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
অস্ট্রিয়ায় একটি স্কুলে বন্দুক হামলার পর ঘটনাস্থলে সতর্ক অবস্থানে সশস্ত্র পুলিশ।

মেলবোর্ন ১০ জুন – অস্ট্রিয়ার গ্র্যাজ শহরে একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর ডয়চে ভেলে ও ইন্ডিপেন্ডেন্টের।

অস্ট্রিয়ান পুলিশ নিশ্চিত করেছে, মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের ভেতরে গুলির শব্দ শোনা যায়। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে। সময়ের ব্যবধানে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

স্থানীয় সংবাদপত্র ক্রোনেন জেইটুং জানিয়েছে, স্কুলে কমপক্ষে ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং পুলিশ ভবনটি তল্লাশি করছে। অস্ট্রিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম ওআরএফ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গুরুতর আহতও রয়েছে।
সন্দেহভাজন হামলাকারী সম্ভবত একজন ছাত্র ছিলেন। ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি নিজেকে হত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, ড্রেইয়ারশুটজেনগাসে নামক রাস্তায় অভিযান চলছে। যেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। তবে তারা আর মন্তব্য করতে অস্বীকার করেছে। তারা বলেছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। বর্তমানে কর্তৃপক্ষ ভবনটি তল্লাশি করছে এবং জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au